Textile Lab | Textile Blog: Finishing
ভেজা কাপড় ড্রাই করার নিয়ম
ফেব্রিক যখন ভেজা থাকবে এটাকে যখন ওয়াস মেশিনে ওয়াস করা হবে এটাকে প্রপারলি ওয়াস করতে হবে ।  ভেজা কাপড় নামানো থাকলে তাকে জিগার মেশিনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে । না হয় রেসিডিউয়াল ডাইজ লেগে ছাকড়া ছাকড়া বা ছোপ ছোপ দাগ আসবে। 

ভালো করে ওয়াস না হলে একে স্টেনটারে চালানো যাবে না কারন কালার জমে থাকবে এক্সপেন্ডার রোলারে, বো রোলার, ওভার ফিড আন্ডার ফিড রোলারে । পরবর্তীতে কালার লাইট কালার চালালে তার উপর স্পট পড়ার চান্স থাকে । 

ভেজা কাপড় ব্যাচারে থাকলে সেটা টাল হয়ে থাকে পানি জমে।  তাই এটা চালানোর আগে তা ঘুরিয়ে ফ্রিক করিয়ে নিতে হয় যাতে করে স্টেনটার মেশিনের টেক অফ রোলারে  টান না লাগে । টান লাগলে ইনভার্টার নস্ট হয়ে যাবার চান্স আছে । 

ছোট স্যাম্পল হলে ক্লিপ দিয়ে অপারেটর এর প্যানেল থেকে ওভার ফিড রোলারের উপর থেকে চলিয়ে দেয়া যায় ।

বাথে ফুল লেবেলে পানি থাকতে হবে যাতে ওয়াস ভালো হয়, ভেজা অবস্থায় ক্যামিকেল দেয়া যাবেনা । ক্যামিকেল ভেজা অবস্থায় কাপড়ে ধরেনা, এর মুল কারন ভেজা কাপড়ের এবজরবেন্সি কম ।  ড্রাই হলে এনে আবার রিফিনিশ করতে হবে । 

জিগারের স্যাম্পল পেছনে মিনিমাম দুজন না ধরলে এতে ক্রিজ আসে। 

জিগারে টপিং হলে কালার কাটার চান্স থাকলে স্টেনটারের প্যাডারে বিনা পানিতে স্কুইজ করে ড্রাই করা যায়।  এতে কালার পানিতে ধুয়ে যায়না। 

স্যাম্পল শুকালে একবারে টানা অনেক স্যাম্পল জমিয়ে শুকানো উচিৎ ।  এদের সিরিয়াল হবে লাইট কালার থেকে ডিপ কালার ডায়া হবে কম থেকে বেশির দিকে সিরিয়ালে যাবে । পলি দিয়ে লাইট ডিপ আলাদা করে দিতে হবে।

স্টেনটারে ভেজা কাপড় ড্রাই করার নিয়ম | Woven Fabrics Finish

Pre-Shrunk ফেব্রিক কি বা  Pre-Shrunk প্রসেস কি 
বর্তমানে বায়ারদের কাছে একটি টার্মস জনপ্রিয়তা পেয়েছে ।  সেটা হচ্ছে Pre-Shrunk। এখন আমরা জানবো এটা মুলত কিভাবে করা হয় । 

Pre-Shrunk করার আগে নীট ফেব্রিককে রেগুলার প্রসেসে ফলো করে ডাইং কম্পেক্টিং করা লাগে ।  ডাইং কম্পেক্ট করার পর ফেব্রিককে পুনরায় ওয়াস করার জন্য মেশিনে তোলা হয় ।  ওয়াসিং করা হয় রেগুলার পানিতে সফেনার ইউজ করে ওয়াস করা হয়  । ফেব্রিক ওয়াস করা হয়ে গেলে এখন তাকে হাইড্রো এক্সট্রাক্ট করে  ট্রাম্বেল ড্রায়ারে ড্রাই করে নিতে হবে ।  তবে স্টেনটারে যখন ফিনিশ করা হবে তবে ফেব্রিক ডায়া রিকয়ারমেন্ট থেকে 4"-5"+ রেখে ফিনিশ করতে হয়। পরবর্তীতে যারা ওয়াস এবং ট্রাম্বেলে বেশি না খেপে যায় সেটা খেয়াল রাখতে হবে । 

প্রি-স্রাংক প্রসেস করা ফেব্রিক গুলিতে স্রিংকেজের প্রবনতা খুব কম । ফেব্রিক গুলি প্রসেস করার ক্ষত্রে সময় লাগলেও যে সব ফেব্রিক স্রিংক প্রবন সেগুলির জন্য প্রিস্রিংক করে নেয়া যায় ।  যেমন স্লাব সিংগেল জার্সি , সিংগেল জার্সি । 



Pre-Shrunk ফেব্রিক কি | Pre-Shrunk প্রসেস কি

প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায়, প্রিন্ট ভিসকোস ফেব্রিকের সফট ফিনিশঃ 


আমাদের একটা কমন সমস্যা ছিলো ১০০% ভিসকোস ফেব্রিক যখন পিগমেন্ট প্রিন্ট করা হয় তখন এটা প্লাস্টিকের মতো হয়ে যায় খসখসে হয়ে যায় ।  এটা নিয়ে আমাদের পার্টির কম্পলেইন ছিলো । আমরা রেগুলার ফিনিশ করলেও এটা ঠিক হচ্ছিলো না ৷ এমনি ফেব্রিক কে ডাবল ফিনিশ করার পরো সেইম সমস্যা ছিলোই৷  এর একটা কারন ছিলো প্রিন্ট ফেব্রিকের ব্লাংকেট গাম । 

তাই আমরা নতুন একটা ফর্মুলায় ফেব্রিক প্রসেস করি তা নিম্নরুপঃ 

ফেব্রিক কে জিগার মেশিনে তুলতে হবে 
ফুল স্টিম দিয়ে ফেব্রিককে ৪ রাউন্ড ঘুরাতে হবে ( এন্টি ক্রিজ ১ গ্রাম পার লিটার দিতে হবে) 
নরমাল পানিতে ফুল স্টিমে ২ রাউন্ড 
ঠান্ডা  পানিতে একবার ঘুরিয়ে নামিয়ে দিতে হবে 

নোটঃ 
তবে জেট মেশিনে করা হলে ভালো ফল পাওয়া যাবে। 

ফিনিশিং প্রসেসঃ

জিগারের বা জেট মেশিনে ভিজা ফেব্রিক প্রথমে লোয়ার টেম্পারেচারে  ড্রাই করতে হবে ।  টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি  ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

এই ডেম্প ফেব্রিক কে সিলিকন ১৫-২০ গ্রাম পার লিটার / ২০ গ্রাম পার লিটার ক্যাটায়নিক সফেনার দিয়ে লো টেম্পারেচারে ফিনিশ করতে হবে টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

ডেম্প অবস্থায় সানফোরাইজ করতে হবে ।  আলহামদুলিল্লাহ এতে হেন্ডফিল অনেক সফট হয়েছিলো । ভিসকোস থার্মোপ্লাস্টিক ফাইবার টেম্পারেচার যতো বেশি পাবে এটা ততো প্লাস্টিকের মত আচরন করবে ।  বায়ার এর রিকয়ারমেন্ট হচ্ছে ড্রেপাবল ফেব্রিক ।  তবে ভিসকোস ফেব্রিক জেট মেশিনে ডাইং করলে ওয়াসিং করলে  এর সফটনেস বজায় থাকে ।

আপনাদের মনে হতে পারে পিগমেন্ট প্রিন্ট ফেব্রিক ওয়াস করলে ক্ষতি হবার কথা ।  কারন জেনারেলি রিয়েক্টিভ প্রিন্ট শুধুমাত্র ওয়াস হয় ।  না পিগমেন্ট  প্রিন্ট ওয়াস করা যায় ৷ এখানে ওয়াসের মুল কারন হচ্ছে  বাইন্ডার এবং প্রিন্ট মেশিনের ব্লাংকেটের PVA এর মতো স্টিফ করার মতো ক্যামিকেল গুলি দুর করা ।  যাতেকরে ফেব্রিক সফট হয় ।  আর পিগমেন্ট প্রিন্ট করা ফেব্রিক কিউরিং হলে ক্রসলিংকিং হয়ে যায় যার ফলে প্রিন্ট পেস্ট উঠতে পারেনা ওয়াসে ।  এমনিতে গামের মতো ইমপিউরিটিজ গুলি দুর হয়৷

প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায়

ফেব্রিক সেইভিং


আমরা যারা ওভেন ডাইং এ আছি তারা পিচের জন্য আমরা অনেক ফেব্রিক নস্ট করি ।  এখআনে ফেব্রিক নস্টের মুল কারন হচ্ছে পিচ ফেব্রিকের পিচের সময় থান টু থান জয়েনিংয়ে  পিচ  না হওয়া ।

এখানে ২ থ্রেটের ফ্লাট লক মেশিন ইউজ করা হয় যাতে দুই প্রকার ইফেক্ট দেখা যায় একটা রেল  লাইনের ন্যায় (  |_|‌_|) ইফেক্ট  এবং অন্যটি ( | | | | | ) ইফেক্ট । 







আপনার স্টিচ দেয়ার উপর নির্ভর করে কোন সাইড আগে যাবে ।  

ফেইস সাইডে যদি (  |_|‌_|)  ইফেক্ট থাকে তবে আপনি পিচ মেশিনের ব্রাশের প্রেশার দিতে পারবেন না কারন ব্রাশ এর প্রেশারে এর স্টিচ গুলি ছিড়ে বা ফেটে যেতে পারে । 

( | | | | | ) ইফেক্ট এর স্টিচ যদি ফেইসে হয় তবে একটা সুবিধা এর উপরে ব্রাশের প্রেশার দিলেও তা ফাটবে না । আপনি যদি  স্টিচ সহ ব্রাশ করতে পারেন তবে আপনি ফেব্রিকের স্যাম্পল দেখার জন্য একমিটার কাপড় ও কাটা লাগবে না ।  স্টিচ এর কাছে ব্রাশা না হলে রোলিংয়ে তা কেটে রেখে দিতে হয় । না হয় সেড সঠিক ভাবে মেলানো যায় না ।





পিচ ফিনিশ করা ফেব্রিক সেইভিং | Stich Problem in Woven Dyeing

ফেক্টরিতে সেডের সমস্যা যুক্ত কাপড় কিভাবে সাপ্লাইয়ারগন ডেলিভারি দেনঃ




এগুলি সম্পুর্ন ব্যাক্তিগত অভিজ্ঞতা তাই প্যানিক হবার সুযোগ নেই কিন্ত পলেসি জানা থাকলে আপনারা ঠকবেন না 

১. আপনার শেড যদি টেইলিং থাকে তবে আপনি এটা চেক করতে চাইলে ফেক্টরি টেইলিং দুর করার জন্য আপনাদের একই মাথা থেকে সেলভেজ টু সেলভেজ দুবার কেটে নেন এবং এটা সাপ্লাইয়ারকে দেখান আর এক মাথা থেকে দুবার সেড কাটলে সেডের ভেরিয়েশন হবেনা এটাই স্বাভাবিক । 

২. কখনো রোল টু রোল যদি সেড ভেরিয়েশন হয় তবে অনেক সময় সাপ্লাইয়ার কি করেন একটা ভালো সেড যুক্ত সেড থেকে ৫-১০ মিটার করে কেটে রোল কাটিং এ-র পরিমানে সেইম পরিমান রোল কাটিং বানান ।  এবং এ-র কোয়ানটিটি রোল নাম্বার তার মাঝে লিখেন ।  

বায়ার দেখেন রোল কাটিং এ সেড রেগুলার কোন সমস্যা নেই । তারা ডেলিভারি নিয়ে নেন ।

৩. সোয়াচ চেইঞ্জ করে ফেলা বায়ার যে সোয়াচ দেন সেটার সাথে না মিলাতে পারলে অনেক সময় তারা সোয়াচ এ-র মতো করে কেটে সেইম সোয়াচ সেখানে লাগিয়ে দেন ।  এবং ডেলিভারির সময় সেইম সোয়াচ দেখিয়ে তারা ডেলিভারি দেন।

অনেক সময় বাল্ক ফেব্রিক ইয়োলো হয়ে যায় তখন ডাইংয়ের লোকজন সোয়াচ কিউরিং মেশিনে দিয়ে কিউরিং করে নেন।  এতে সোয়াচ ইয়োলিশ হয়ে যায় ।

৪. ছোট লটের সেড ওকে হলে, তা থেকে এপ্রুভাল নিয়ে পরে তাকে দুই লট এক করে সেডের গ্রেড করে  তাকে ডেলিভারি দেয়া হয় ।



ফেক্টরিতে সেডের সমস্যা যুক্ত কাপড় যেভাবে ডেলিভারি দেয়া হয় | Fabrics Problem

আমাদের ফেব্রিক ফিনিশিং এর পলিসিঃ

ওভেন ফেব্রিক ডাইং এর পর ১২ ঘন্টা রোটেশন বা প্যাড স্টিমের ডাইং এর পর তাকে ওভাস করে নেয়া হয় হয় ।  কন্টিনিউয়াস মেশিনে ওয়াস করার পর তার ভেতর থেকে মেশিন রানিং এর ১০০-২০০ মিটার যাবার পর ফেব্রিক কাটা হয় সেড চেক করার জন্য ।  এই সেড নিয়ে তাকে যে সোয়াচ বা ল্যাব ডিপের সাথে মিলাতে হবে তার সাথে মিলিয়ে দেখা হয় সেডের ডেপথ, টোন ঠিক আছে কিনা ।

১. সেড ঠিক হলে পানি দিয়ে স্টেনটারে ফিনিশিং করে দেয়া হবে । কারন ওভেন ফেব্রিকের গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকে ওভেন ফেব্রিকের জন্য  সেড ঠিক থাকলে ওয়াটার দিয়ে ফিনিশ করা হয় । 

২. RFD এ-র প্রোগ্রাম থাকলে তাকে বায়ার ওয়াস এ-র পর বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী Width  সেট করে তাকে ফিনিশিং করা হবে । এটা পানি দিয়ে ফিনিশ হবে কারন RFD গার্মেন্টস ওভার ডাইং হয় তাই সফেনার দিয়ে এবজরবেন্সি নস্ট করা যাবে না । 

৩. সেড যদি আপনার কাছে ৫% লাইট মনে হয় এটা সিলিকন ৫-২০ গ্রাম পার লিটার পর্যন্ত দিয়ে ফিনিশ করার প্রোগ্রাম দেয়া হবে ।  সিলিকনে টোন ডার্কার রেডিশ হবে । 

৪.সেড যদি আপনার কাছে ৫% + লাইট মনে হয় এবং টোন সেনসেটিভ এটা ক্যাটায়নিক সফেনার ৫-২০ গ্রাম পার লিটার পর্যন্ত দিয়ে ফিনিশ করার প্রোগ্রাম দেয়া হবে ।  ক্যাটায়নিক সফেনারে টোন চেইঞ্জ হবে না  । 

৫. ইয়ার্ন ডাইং ফেব্রিকের ফিনিশিং এর জন্য  কোন প্রবলেম ছাড়াই সিলিকন সফেনার, ক্যাটায়নিক সফেনার ১০-২০ গ্রাম পার লিটার দিয়ে ফিনিশ করে দিতে পারেন । 

৬. প্রিন্ট ফেব্রিকের ফিনিশিং এর জন্য  কোন প্রবলেম ছাড়াই সিলিকন সফেনার, ক্যাটায়নিক সফেনার ১০-২০ গ্রাম পার লিটার দিয়ে ফিনিশ করে দিতে পারেন । 



ওভেন ফেব্রিক ফিনিশিং এর পলিসি | Woven Fabrics Finish

RFD নিতে সানফোরাইজ করে নিতে হবে
যারা মার্চেন্ডাইজার আছেন ফেব্রিক সোর্সিং এর সময় বিশেষ আপনারা RFD নেয়ার সময় একটু সতর্ক থাকবেন । 

কারন টেক্সটাইল এ যারা RFD কাপড় সাপ্লাই দেন মেজরিটি ফেব্রিক সেইভ করার জন্য ফেব্রিক সানফোরাইজ করেন না।

ফেব্রিক সানফোরাইজ করা হলে তা Length wise কমে যাবে যার ফলে অনেক সাপ্লাইয়ার তা করেন না  ফেব্রিক কোয়ানটিটি ফিলাপ করার জন্য ।  যার  খেসারত দেয়া লাগে গার্মেন্টস ওভার ডাইংয়ে তখন ফেব্রিক স্রিংক করে  টুইস্টিং হয় বডিতে । 

RFD হলেও তার Shrinkage রিপোর্ট চেক করে নিতে হবে   কারন গার্মেন্টস হয়ে গেলে এটা আর রিকোভার হবার সুযোগ নেই ।  সময় নিলেও ডেলিভারিতে যারা থাকবে তারা যেনো স্রিংকেজ রিপোর্ট দেখে পরে ফেব্রিক ডেলিভারি দেয় ।

কেনো RFD ফেব্রিক সানফোরাইজ করে নিতে হবে | RFD Fabrics Sunforize

স্টেনটার মেশিনের ডায়া সেটিংয়ের নিয়ম | Stenter Machine