১ গজ কাপড় সমান কত কেজি ? বের করার সুত্রটি জেনে রাখুন

১ গজ কাপড় সমান কত কেজি কিংবা ১ কেজি কাপড়ে কয় গজ হয় তা নিচের ফর্মুলার সাহায্যে সহজেই হিসেব করা যায় । এজন্য কাপড়ের পার স্কয়ার মিটারের ওজন (জিএসএম) এবং প্রস্থ জানা থাকতে হয়:


ফর্মুলাঃ
              
                      {জিএসএম × কাপড়ের প্রস্থ (ইঞ্চি)}
১ গজ কাপড় = -------------------------------------------    কেজি
                                ৪২৯১৩.৩৯

উদাহরণস্বরুপ : 

১৬৫ জিএসএম এবং ৫৮ ইঞ্চি প্রস্থ (width)  বিশিষ্ট ১ গজ কাপড় সমান কত কেজি -

                               ১৬৫ x  ৫৮
১ গজ কাপড়       = ----------------------- কেজি
                                ৪২৯১৩.৩৯
                          
                            = ০.২২৩ কেজি

এক্সপ্লানেশনঃ

কাপড়ের জিএসএম ১৬৫ এর মানে হল-
১৬৫ গ্রাম কাপড় = ১ মিটার স্কয়ার

সুতরাং
১০০০ গ্রাম (১ কেজি) কাপড় = ১০০০÷১৬৫
                                              = ৬.০৬ মিটার স্কয়ার

ক্ষেত্রফল= দৈর্ঘ্য  x  প্রস্থ
 
এখানে কাপড়ের দৈর্ঘ্য = ১ গজ
কাপড়ের প্রস্থ = ৫৮ ইঞ্চি
( ১ গজ = ০.৯১৪৪ মিটার )
( ৫৮ ইঞ্চি =  ১.৪৭৩ মিটার)

কাপড়ের ক্ষেত্রফল = ০.৯১৪৪ x ১.৪৭৩ মিটার স্কয়ার
                           
                           = ১.৩৪৭ মিটার স্কয়ার


সুতরাং ৬.০৬ মিটার স্কয়ার কাপড়  = ১ কেজি

সুতরাং  ১.৩৪৭ মিটার স্কয়ার ফেব্রিক = ১.৩৪৭ ÷ ৬.০৬ কেজি
                                            = ০.২২২ কেজি


কপিরাইট এবং সোর্সঃ  কাপড় জামা ডট কম  ( ফেইসবুক পেইজ )
Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন