মেইনটেন্যান্স কি? মেইন্টেন্যান্স কত প্রকার ও কি কি?
মেইনটেন্যান্স কি ?
মেইনটেন্যান্স হল, দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন, ইকুইপমেন্ট বা সিস্টেমের ক্ষয়ের কারণে ফাংশন, ব্যবহার কাল ও কার্যক্ষমতা হ্রাস পাওয়াকে প্রতিরোধ করতে চালানো পরীক্ষণ ও মেরামত কার্যক্রম। মেশিনে বিভিন্ন কারণে ক্ষয় হয়, যেমনঃ ঘর্ষণ, ক্যাভিটেশন, বাহ্যিক আঘাত, ইন্টারনাল ইমপ্যাক্ট, মেকানিক্যাল পার্ট (যেমনঃ নাট, বোলট, চেইন, বেল্ট) ঢিলা হয়ে যাওয়া, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, দূষণ ইত্যাদি। বিভিন্ন উদ্দেশ্যে মেইনটেন্যান্স করা হয়।
১. মেশিন বা ইকুইপমেন্ট ব্যাবহারকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ
২. পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ
৩. মেশিন বা ইকুইপমেন্টের নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ
৪. মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিতকরণ ইত্যাদি
মেইনটেন্যান্স বিভিন্ন ধরনের হয়
(১) কারেক্টিভ মেইনটেন্যান্স
যখন কোন মেশিন বা ইকুইপমেন্ট নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তখন যেই মেইনটেন্যান্স করা হয় তাকে কারেক্টিভ মেইনটেন্যান্স বলে। সাধারণত যে সব যন্ত্রাংশ মাইন্টেন্যান্সে থাকলে প্রডাকশন হ্রাস পায় না বা প্ল্যান্ট এর অপারেশনে কোন বিঘ্ন ঘটে না বা রিপ্লেস করা ব্যয়বহুল নয় (রেগুলার মেইনটেন্যান্স ব্যয় রিপ্লেসের খরচের থেকে বেশি হয়, যেমনঃ বাল্ব), তাদের ক্ষেত্রে এই মাইন্টেন্যান্স ব্যবহার করা হয়। এই ধরনের মাইন্টেন্যান্সে রিপেয়ার বা রিপ্লেস যে কোনটিই করা যেতে পারে।
উপকারিতাঃ
১. কম জনবল প্রয়োজন
২. স্বল্পমেয়াদি মেইনটেন্যান্স খরচ কমে
অপকারিতাঃ
১. শ্রমিক ও মেশিনের জন্য অসুরক্ষিত
২. মেশিনের দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা হ্রাস পায়
৩. যে কোন সময়ে ফেইলিউরের সম্ভাবনা থাকে।
(২) পিরিওডিক মেইনটেন্যান্স/টাইম বেস্ড মেইনটেন্যান্স (টি বি এম)
প্রতিটি মেশিন, ডিভাইস বা ইকুইপমেনটের ১টি আনুমানিক ব্যবহার কাল থাকে। এটি এক্সপেরিমেন্ট, প্রোডাক্টের ইউসার ম্যানুয়াল, পূর্বে ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলা যায়। এই ব্যবহার কালের ডাটার উপর ভিত্তি করে যেই মেইনটেন্যান্স করা হয় তাকে পিরিওডিক মেইনটেন্যান্স বলে। যেই সব যন্ত্রাংশ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করে তাদের ক্ষেত্রে আনুমানিক ব্যবহার কাল ও প্রকৃত ব্যবহার কাল বেশ কাছাকাছি হয়। লুব্রিকেন্ট পরিবর্তন করা, ফিলার এলিমেন্ট পরিবর্তন করা, তাপমাত্রা ও প্রেশার গেজ চেক করা এগুলো পিরিওডিক মেইনটেন্যান্সের অন্তর্ভুক্ত।
(৩) প্রেডিক্টিভ মেইনটেন্যান্স
বর্তমানে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা যে কোন মেশিনের বিভিন্ন প্যারামিটার (তাপমাত্রা, চাপ, ভাইব্রেশন, পাওয়ার কনসাম্পশন ইত্যাদি) গেজ এবং সেন্সরের সাহায্যে পরিমাপ করতে পারি। কোন ১টি প্যারামিটার এর মান নির্দিষ্ট সীমার থেকে বেশি ফ্রাকচুয়েট করলে অনুমান করা হয় মেশিনে কোন সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই অনুযায়ী মেইনটেন্যান্স করা হয়। এই ধরনের মেইনটেন্যান্সকে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স বলে।
পিরিওডিক মেইন্টেন্যান্সের সাথে প্রেডিক্টিভ মেইন্টেন্যান্সের পার্থক্য হল, পিরিওডিক মেইন্টেন্যান্সের ক্ষেত্রে রুটিন মেনে, নির্দিষ্ট সময় পর পর মেইনটেন্যান্স করা হয়, কিন্তু প্রেডিক্টিভ মেইন্টেন্যান্সের ক্ষেত্রে কোন মেজারেবল প্যারামিটার অ্যাবনরমাল ভ্যালিউ প্রদর্শন করলেই কেবলমাত্র মেইনটেন্যান্স করা হয়। মেইন্টেন্যান্সের এই পদ্ধতি টেকনিক্যাল রিসোর্স এবং জ্ঞানের উপর অধিকতর নির্ভরশীল।
মেইনটেন্যান্স কি? মেইন্টেন্যান্স কত প্রকার ও কি কি?
ইন্ডাস্ট্রিতে মেশিন কমিশন শেষে কি কি টেস্ট করা হয় ?
ইন্ডাস্ট্রিতে মেশিন কমিশন শেষে বিভিন্ন ধরনের টেস্ট সম্পাদন করা হয়, যেগুলি নিম্নলিখিত সাধারণভাবে প্রয়োজ্য হতে পারে:
1. কার্যকরীতা টেস্ট: মেশিনটি কাজ করে সেই কাজের দ্রুততা, সঠিকতা, এবং কাজের পারফরমেন্স, ইনপুট ভোল্টেজ, এম্পিয়ার চেক করা হয়।
2. সুরক্ষা টেস্ট: মেশিনের ব্যবহারের সময় সুরক্ষা পরীক্ষা করা হয়, এমনি এসিডেন্ট প্রিভেনশন এবং আত্মা-রক্ষা ব্যবস্থা যেগুলি প্রয়োজন।
3. মেশিনের পারফরমেন্স মনিটরিং: মেশিনের প্রদর্শন নির্ধারণ করতে মনিটরিং টেস্ট করা হয়, যেমন তাপমাত্রা, চাপ, স্পীড, ইনপুট-আউটপুট মাপসমূহ চেক করা।
4. সেন্সর টেস্ট: মেশিনে ইনস্টল সেন্সরগুলির প্রদর্শন এবং কাজের পরফরমেন্স পরীক্ষা করা হয়।
5. স্ক্যালিং টেস্ট: মেশিনের যত্নের সাথে স্কেল করতে এবং বিভিন্ন দরণের লোডে পরীক্ষা করা হয়।
6. অটোমেশন টেস্ট: মেশিনের অটোমেশন প্রক্রিয়াগুলির কার্যকারিতা পরীক্ষা করা হয়, যেমন স্বয়ংক্রিয় সংগ্রহ, সংকেত প্রস্তুতি, এবং স্বয়ংক্রিয় শ্রমিকতা।
7. এনভায়রনমেন্টাল পরীক্ষা: মেশিনটির পরিবেশে কোনো অতিরিক্ত প্রভাবের সাথে প্রয়োগ করার সাথে সাথে পরিবেশের পর্যায়ক্রম পরীক্ষা করা হয়, যেমন শব্দ, গাড়ির নির্মাণ শোভার্সন, এবং অন্যান্য।
এই টেস্টগুলি মেশিনের সঠিক পারফরমেন্স এবং সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে এবং ইন্ডাস্ট্রি মেশিনের উন্নতিতে সাহায্য করে।
ইন্ডাস্ট্রিতে মেশিন কমিশন শেষে কি কি টেস্ট করা হয়?
Requirements of Electrical Safety Audit গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন ?
গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন তা নিচে লিস্ট আকারে দেওয়া হলঃ
প্রয়োজনীয় লিস্টঃ
০১. সাব-ষ্টেশন এল.টি প্যানেলে বিপদজনক চিহ্ন থাকতে হবে।
০২. আউটডোর এইচ.টি ক্যাবল সাপোর্ট এর মাধ্যমে বিল্ডিং এ নিতে হবে।
০৩. এল.টি প্যানেল এবং প্রতিটি এস.ডি.বি এর সামনে ৩-৫ মি.লি রাবার ম্যাট থাকতে হবে।
০৪. জেনারেটরের বডিতে অন্তত ২টি আর্থিং থাকতে হবে।
০৫. এল.টি প্যানেল এবং জেনারেটর এর আর্থিং আলাদা হতে হবে।
০৬. বি.বি.টি রাইজার থেকে এস.ডি.বি পর্যন্ত ক্যাবল ট্রেতে অবশ্যই আর্থিং থাকতে হবে।
০৭. প্রতিটি এস.ডি.বি রুম এ লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে।
০৮. ডি.বি বোর্ডের ভিতরে কোন অতিরিক্ত ক্যাবল থাকবেনা।
০৯. ক্যাবল লাক্স ছাড়া কোন ক্যাবল বাসবারে লাগানো যাবে না।
১০. সার্কিট ব্রেকারে অবশ্যই ফেজ সেপারেটর থাকতে হবে।
১১. প্রতিটি এস.ডি.বি বোর্ডের মিটর সচল থাকতে হবে।
১২. পাওয়ার ক্যাবল এবং টেবিল কমিউনিকেশন ক্যাবল এর মাঝে অন্তত ৩ ইঞ্চি গ্যাপ থাকতে হবে।
১৩. প্রতিটি এস.ডি.বি এর পাশে বৈদ্যুতিক আঘাত পেলে এর ব্যবহার বিধি লাগাতে হবে।
১৪. এস.ডি.বি তে বিপদজনক চিহ্ন লাগাতে হবে।
১৫. এস.ডি.বি তে কোন ক্যাবল এলোমেলো রাখা যাবে না।
১৬. ফ্লোরের মেশিনের ক্যাবল এর জন্য কাঠের চ্যানেল চলবে না।
১৭. মেশিনের পাওয়ার সকেট ইন্ডাস্ট্রিয়াল সকেট হতে হবে।
১৮. কাটিং সেকশন এর কাঠের সুইচ বোর্ড চলবে না।
১৯. ইলেকট্রিক্যাল মেশিন লে-আউট থাকতে হবে।
২০. SLD As build Drawing লাগবে।
২১. কোন ক্যাবল ঝুলন্ত অবস্থায় থাকবে না।
২২. প্রতিটি মেশিনের জন্য ELCB লাগাতে হবে।
২৩. এগজাস্ট ফ্যান এর কানেকশনের জায়গায় স্টার্টার লাগাতে হবে।
২৪. একটি ক্যাবল লাগ এর ভিতর একের অধিক ক্যাবল লাগানো যাবে না।
২৬. এস.ডি.বিতে প্রতিটি ক্যাবল এর ফেজ মার্কিন করতে হবে।
২৭. প্রতিটি ব্রেকার এর জন্য নাম্বারিং করতে হবে।
২৮. ক্যাবল কানেকশন এর ক্ষেত্রে অবশ্যই কানেকটর লাগাতে হবে।
২৯. ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুসারে এস.ডি.বি সাজাতে হবে।
৩০. এস.ডি.বি এর বডি অবশ্যই আর্থিং করতে হবে।
গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন ?
“Metal Detection / মেটাল ডিটেকশন”
পোশাক শিল্পে, Metal Detection /ধাতু সনাক্তকরণ উৎপাদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ /অপরিহার্য অংশ।
👉এখনকার দিনে মেটাল ডিটেক্টর পোশাক প্রস্তুতকারকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
✅ সাধারণত একজন ক্রেতা সুপারিশ করেন যে সমস্ত রপ্তানি পণ্য ধাতু সনাক্ত করা আবশ্যক।
☑️মেটাল ডিটেক্টর উৎপাদন পর্যায়ে সমস্ত পণ্য থেকে ক্ষতিকারক এবং ধাতব দূষক মুক্ত করতে সাহায্য করে।
®️ গার্মেন্টস কে মেটাল মুক্ত করার জন্য মেটাল ডিটেক্টর চেক করা হয় যেমন ভাঙ্গা নিডেল,নাইপ, স্ট্যাপলার পিন, আলপিন ইত্যাদি।
🤔 মনে করেন একটা গার্মেন্টস এর ভিতর ভাঙ্গা নিডেল থেকে গেল একটা বাচ্চা পরিধান করার পরে তার শরীরে Damage হয়ে Bleeding হবে ইনফেকশন হবে এইজন্য এটি safety requirement.
©️ গার্মেন্টস শিপমেন্ট হওয়ার পর যদি মেটাল পাওয়া যায় তাহলে অনেক বড় কাস্টমার ক্লেম আসে এটির জন্য কোম্পানির আর্থিক ক্ষতি এবং সুনাম নষ্ট হয়।
🔁 মেটাল ডিটেক্টর মেশিন ঠিক আছে কি না তা চেক করার জন্য প্রতি ১ অথবা ২ ঘণ্টা পর পর মেটাল মেশিন 1.0 or 1.2 mm Ferrours card দিয়ে calibration করা হয় এবং রেকর্ড রাখতে হয়।
⏯️ 09 Point system এ calibration করা হয়।
▪️9 point system কে তিন ভাগে ভাগ করা হয়েছে।
1️⃣ Bottom (a1.a2.a3).
2️⃣ Middle (a4.a5.a6).
3️⃣ Top (a7.a8.a9).
🔹 এ ছাড়া বায়ারের রিকুয়ারমেন্ট অনুযায়ী ২৪ Point system এ calibration করা হয়।
⏩ এক পিছ এক পিছ করে ফিনিশ Garment metal detection মেশিন দিয়ে পাশ করতে হয়।
⏩ যদি কোন গার্মেন্টস পাশ না হয় তবে ২০ ( বিশ) সেকেন্ড পর পূনরায় ঐ গার্মেন্টস পাশ হয় কিনা দেখতে হবে। যদি পাশ না হয় তবে রেজিষ্টারে বায়ারের নাম ষ্টাইল নাম্বার সাইজ লিপিবদ্ধ করতে হবে এবং গার্মেন্টসটি নন-কনফারমিং / লাল রঙের কাঠের বক্স্রে সংরক্ষিত করতে হবে।
👉 আমরা সাধারণত 2way m/d check করি।
but
Japan children item এ 4way m/d Check করতে হয়ে থাকে।
(front to front -vertical-horigental)
(back to back- vertical-horigental).
✔️ All products s/b quarantine separate for one hour.
✔️ প্রতি ঘন্টায় পাশ হওয়া গার্মেন্টস নির্ধারিত বাক্সে জমা রাখতে হবে এবং পরবর্তি মেশিন ক্যালিব্রেশন (ফেরাস কার্ড দিয়ে) করে যদি মেশিন ওকে থাকে তবে ঐ ঘন্টার মালামাল প্যাকিং এর জন্য পাঠাবে।
যদি মেশিন ক্যালিব্রেশন করে ঠিক পাওয়া না যায় তবে মেশিন পূনরায় সেট করিবে এবং পূনরায় পূর্বের ঘন্টায় পাশ কৃত গার্মেন্টস আবার মেশিন দিয়ে পাশ করতে হবে। যদি পাশ হয় তবে প্যাকিং এর জন্য পাঠাবে অন্যথায় মালামাল নির্ধারিত বাক্সে জমা থাকবে এবং শংশ্লিষ্ট বিভাগকে অবহিত করবে।
®️ গার্মেন্টস প্যাকিং করার পূর্বে ১০০% মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করতে হবে।
©️ মেটাল ডিটেক্টর মেশিন নিয়মিত ভিক্তিতে (অন্তত বছরে একবার) ডিটেক্টরের সরবরাহকারীকৃত বা টেসকো অনুমোদিত ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করতে হবে এবং কেলিব্রেশন করতে হবে।
⚠️মনোনীত কর্মীদের অপারেটিং মেশিনের আগে প্রস্তুতকারকের কর্মীদের দ্বারা সম্পূর্ণভাবে প্রশিক্ষিত করা উচিত। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তির মেটাল ডিটেক্টর ব্যবহার করা উচিত।
❌ মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যাওয়া পোশাকের সমস্ত ব্যাচের রেকর্ড অবশ্যই রাখতে হবে। এই তথ্য ধাতু সনাক্তকরণ পদ্ধতি নথিতে রেকর্ড করা যেতে পারে।
Thanks
QA Guidelines
Metal Detection গার্মেন্টস মেটাল ডিটেকশন মেশিন
টেক্সটাইল মেশিন মনিটরিং করার অসুবিধা এবং এর সলিউশন | স্টেনটার মেশিন
এই পোস্টে ফ্লোরের অভিজ্ঞতার আলোকে কোথায় ক্যামেরা দেয়া উচিৎ ফলোআপ এর ক্ষত্রে সেটা ফ্লোর অভিজ্ঞতার আলোকে আলোচনা করবো ।
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা একটা সমস্যা বরাবরই ফেইস করি সেটা হচ্ছে আমরা যখন স্টেনটার মেশিন চালাতে চাই তখন আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অবজারভেশন এর অভাব ।
স্টেনটার এমন একটা মেশি মেশিন যারা ব্যাক প্যাডার অপারেটিং প্যানেল মেশিনের ফ্রন্ট একই সাথে তদারক করা লাগে । এই মেশিনের মিনিমাম লেন্থ ৩০ মিটার । তাই অনুমান করা যায় যে এটা কতো কঠিন একজন অপারেটর এর পক্ষে পুরো মেশিন নজরে রাখা ।
স্টেনটার মেশিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু ১৯-২০ হলে ওই ফেব্রিকের সমস্যা হবেই । একটা স্টেন্টার মেশিনের স্টেন্ডার্ড ম্যান পাওয়ার ৭ জন্য দুজন অপারেটর ১ জন ক্যামিকেল সহ সামেন দুজন পেছনে ২ জন লাগে ৷ এরি মাঝে কাপড় লাগানো ট্রলি এরেঞ্জ করার জন্য বা জৈবিক প্রয়োজনে ১-২ জন সব সময় কম বেশি হয় । যার জন্য এটা কাভার করা লাগে আপারেটরদের ।
কিন্ত আমাদের দেশের কিছু কারখানায় প্রয়োজনের চেয়ে মিনিমাম কোয়ানটিটেটির লোক রাখা হয় । যার জন্য মেশিনের অপারেটর হেল্পার এসিস্ট্যান্ট অপারেটর দের সব সময় মুভমেন্ট করার উপর থাকতে হয় ।
স্টেনটার মেশিন এর সাধারণত সামনে ক্যামেরা থাকে এবং অপারেটর তার অপারেটর প্যানেল থেকে শেষ সামনে কী হচ্ছে তা সম্পূর্ণ তদারক করতে পারে । ওই ক্যামেরার মাধ্যমে কিন্তু স্টেনটার মেশিন সাধারণত পিছনে যেখানে ফেব্রিক ইনপুট দেয়া হয় অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট , ফ্যাক্টরিতে স্টেনটার মেশিন এর পেছনে কোন প্রকারের ক্যামেরা দেয়া থাকে না । এই পেছনের ক্যামেরা দেয়া সাধারণত কোয়ালিটিতে কন্ট্রোলে একটা বিশাল রেভ্যুলেশন নিয়ে আসতে পারে ।
সাধারণ অপারেটর যদি পিছনে না গিয়ে দেখতে পারেন যে কিভাবে ফেব্রিক মেশিনের ভিতরে ইনপুট হচ্ছে কাপড় পেচিয়ে যাচ্ছে কিনা বাকি কাপড় কাপড় বের হচ্ছে বাঁকে কাপড় ধরছেনা এ বিষয়গুলো একজন অপারেটরের গুরুত্বপূর্ণ বিষয় ।
ফ্লোরে কিছু নতুন বিষয় কাস্টমাইজ করা হয় না একজন অপারেটরকে মেশিন চালু অবস্থায় আমরা দেখেছি বারেবারে মেশিন এর পিছনে সেই অপারেটর প্যানেল থেকে নেমে চেক করতে । এটা সময়ের অপচয় প্লাস নিজের কাজ ছেড়ে কাপড়ের ক্ষতি হয় । নীট হলে ছেড়া হোট সেলভেজ কাটা হয় ফেব্রিক মিনিটের ভেতর অনেবার কাপড় ঠিক করে দিতে হয় ।
আসল কথা কিন্ত মেশিনের ব্যাক সাইডে কি কি করছে সেটাও মেশিন সামনে থাকা হেল্পার এসিস্ট্যান্ট অপারেটরদের জানা উচিৎ । অপারেটিং প্যানেলের এর উপরে ক্যামেরা দিয়ে মেশিনের সেটআপ করা যায় এতে সুবিধা হবে থেকেও মেশিনের পেছনে কারা কাজ করছে না করছে ইনপুট আসতেছে সেটা দেখা যায় ।
ফ্লোরে করনীয় বিষয়ঃ
মনিটর ক্যামেরা বর্তমানে অমুল্য কিছু নয় মেশিন বিল্টইন মনিটরের পাশাপাশি মেশিনের সামনে একটা মনিটর সেট করা উচিৎ যা দিয়ে মেশিনের অপারেটর এবং মেশিনের পেছনের অবস্থান সহজেই যাতে টের পাওয়া যায় । অনেক সময় মেশিনের কাপড় লাগাতে দেরি হলে সামনেই যারা সামনেই বসে থাকে । ক্যামেরা মনিটর গুলি টোটাল মেশিন এ একে অপরের উপর নজর দারিতে সাহায্য করবে ।
এই পদ্ধতি গুলি বড় টেক্সটাইল ফিনিশিংয় মেশিন যেমনঃ স্টেনটার, ড্রায়ার, কম্পেক্টর এ ব্যাবহার করা যায় ওভেন ডাইং প্লান্ট হলে ওয়াসিং, ব্লিচ মার্সারাইজ, থার্মোসল, এবং প্রিন্টিং সহ কন্টিনিউয়াস মেশিনে সেট আপ করা যায় ।
এই মেশিন গুলি বড় হবার কারনে মেশিনের ব্লাইন্ড স্পট অনেক থাকে যার চোখে সহজে দেখা যায়না গিয়ে দেখতে হয় ।
অনেক সময় মেশিনে ফ্লোরে অফিসার ম্যানেজার, জিএম যখন মেশিনের ফ্রন্টে আসেন দেখতে তাদের জন্য মেশিনের পেছনে সামনে বুঝা যায়না কি হচ্ছে বা কে সেখানে ডিউটি করছে ।
কাপড় সামনে খারাপ আসলে আপনার পেছনে দেখার উপায় থাকছে না ।
তাই টেক্সটাইল ফ্লোর গুলির জন্য এই ছোট কাস্টোমাইজেশন জরুরী , এটা কোম্পানির নিজস্ব আইটি দিয়ে করা সম্ভব । কিংবা মেশিন কেনার সময় মেশিনের এটা কোস্টোমাইজ করে দিতে বলতে পারেন তাহলে এটা মেশিনের সাথে এটাচ করা থাকবে । বা নিজেরা মেশিনে তিনটা ক্যামেরা তিনটা মনিটর সেট করে নিতে পারেন । কি পজিশন এ বসালে সুবিধা এটা মেশিন এবং ফ্লোর দেখে করে নিতে হবে ।
অপারেটর হেল্পারদের নিজেদের কাজের সুবিধা হবে বিধায় এরা ওভার রিয়েক্ট করবে না ।
টেক্সটাইল মেশিন মনিটরিং করার অসুবিধা এবং এর সলিউশন | স্টেনটার মেশিন
সুইজারল্যান্ডের শীর্ষস্থানীয় টেক্সটাইল মেশিন প্রস্তুতকারক |The leading manufacturers of textile machineries in Switzerland
✅ Uster Technologies
টেক্সটাইল কোয়ালিটি কন্ট্রোলিংয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় কোম্পানিদের একটা উস্টার টেকনোলজিস এমন সিস্টেম এবং সলিউশন সাপ্লাই করে যা টেক্সটাইল শিল্পকে সর্বোত্তম কোয়ালিটির এবং প্রতিযোগিতামূলক পণ্যগুলি "ফাইবার থেকে ফ্যাব্রিক" তৈরি করতে সক্ষম করে। টেক্সটাইল ইলেকট্রনিক্সে শীর্ষস্থানীয় কোম্পানি হিসাবে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে । 60 বছরেরও বেশি সময় ধরে, তাদের টেস্টিং এবং ইন্সপেকশন সলিউশন হাই কোয়ালিটির সুতা এবং কাপড়ের প্রডিউস করতে সক্ষম করে।
তাদের মুল ইতিহাস শুরু হয় 1944 সালের দিকে , যখন অনেক লোকাল টেক্সটাইল মিল গুলি ইয়ার্নের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে সহায়তার জন্য জেলওয়েজার উস্টারের সাথে যোগাযোগ করে । USTER এর প্রথম রেসম্পন্স ছিলো তাদের প্রথম ইয়ার্ন ইভেননেস টেস্টার ডেভলপ করা। তার পর থেকে, কোম্পানিটি বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পের জন্য নতুন, বাজারের শীর্ষস্থানীয় টেস্টিং এবং মনিটরিং সিস্টেমগুলির একটি অবিচলিত প্রবাহ চালু করেছে, যা ফাইবার থেকে সুতা পর্যন্ত বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয়তা আবরণ করে।
২০০৩ সালের শুরুটি USTER জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল: USTER ম্যানেজাররা আর্থিক বিনিয়োগকারীদের সাথে জেলওয়েজার উস্টার এবং জেলওয়েজার উস্টারকে অর্জন করে, ইউস্টার টেকনোলজিস এজি হওয়ার জন্য। টেক্সটাইল শিল্পের জন্য মান, নেতৃত্ব এবং উদ্ভাবনের continuingতিহ্য অব্যাহত রেখে একটি নতুন সংস্থা জন্মগ্রহণ করেছিল। তারা বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পে মান নিয়ন্ত্রণের জন্য মান নির্ধারণ করে। USTER এমন স্টেন্ডার্ড সরবরাহ করে যা বিশ্বব্যাপী বাজারগুলিতে মানের স্তরের আশ্বাসপ্রাপ্ত পর্যায়ে টেক্সটাইল পণ্যগুলির ব্যবসায়ের ভিত্তি। তারা মানসম্পন্ন মনিটরিং ব্যবস্থায় শীর্ষস্থানীয় হিসাবে শিল্পের প্রতি সম্মানিত এবং বিশ্বস্ত অংশীদার হিসাবে আমাদের অবস্থান বজায় রেখে একটি অত্যন্ত নমনীয় এবং দক্ষ সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করেছে।
অভিজ্ঞতা এবং সাফল্যের 60 বছর - এটি কেবল টেক্সটাইল ইলেকট্রনিক্সগুলিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় নির্মাতা হিসাবে তাদের শক্ত অবস্থান সরবরাহ করে না, তবে USTER ট্রেডমার্ক তৈরি করে যা টেক্সটাইল শিল্পের জন্য ইউনিক । USTER টেক্সটাইল চেইনের অভ্যন্তরে টোটাল ইনোভেটিভ সলিউশন দাঁড়িয়েছে এবং কোয়ালিটি কন্ট্রোল এবং মনিটরিংয়এ স্টেন্ডার্ড হিসাবে নিজেকে গ্লোবালি প্রতিষ্ঠিত করেছে। গবেষণা এবং ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলি এই তাদের এই সাফল্যে যথেষ্ট অবদান রেখেছে, যা তাদের গ্রাহকদের পরিমাপ ও পর্যবেক্ষণ সিস্টেমগুলির উপলব্ধতা নিশ্চিত করে যা টেক্সটাইল প্রোডাক্ট গুলিতে মান নিয়ন্ত্রণ এবং অপ্টিপাইজেশনের জন্য প্রয়োজনীয়।
✅ Rieter রিটার
রিটার টেক্সটাইল সিস্টেমগুলি সমস্ত অ্যাপ্লিকেশনগুলির জন্য ন্যাচারাল এবং ম্যান মেইড ফাইবার থেকে ইয়ার্ন উৎপাদন করার জন্য ইন্টিগ্রেটেড সিস্টেমগুলির লিডিং সাপ্লায়ার । রিটার টেক্সটাইল সিস্টেমগুলি বিশ্বের পুরো স্পিনিং প্রক্রিয়াটি কীভাবে আচ্ছাদন করে তা বিস্তৃত জ্ঞানের সাথে সরবরাহকারী এবং তাই গ্রাহকদের জন্য অনুকূল সমাধান বিকাশ করতে পারে। রিটারটি কেবল মেশিন এবং সিস্টেমগুলিকেই নয় তবে বিক্রয় প্রক্রিয়া এবং বিক্রয় পরিষেবার পরে পরিচালনার প্রক্রিয়াগুলিও অন্তর্ভুক্ত করে।
রিটার গ্রুপে দুটি বিভাগ রয়েছে -
১. রিটার টেক্সটাইল সিস্টেম।
২. রিটার অটোমোটিভ সিস্টেম।
টেক্সটাইল সিস্টেম এর বিভিন্ন ডিভিশনের মধ্যে রিটার বিজনেস গ্রুপগুলিতে সংগঠিত হয়ে যেমন বিভিন্ন বিজনেস ডিপার্টমেন্ট যেমন স্ট্যাপল ফাইবার মেশিনারি, ফিলামেন্ট ইয়ার্ন প্রযুক্তি, নন ওভেন এবং প্লাস্টিক যন্ত্রপাতি টেকনোলজি এবং কম্পোনেন্ট ।
তাদের স্ট্রেটেজিক ডেভেলপমেন্ট প্লানের অংশ হিসেবে চায়নার চাংঝুতে তাদের বর্তমান চীনা প্রডাকশন প্লান্ট এক্সপানশন করেছে ।
✅ Saurer (স্যুরার)
স্যুরার সিনথেটিক এবং ন্যাচারাল ফাইবার স্পিনিং, টেক্সচারাইজিং, টুইস্টিং এবং এমব্রয়ডারির জন্য সিস্টেমগুলির বিশ্বের শীর্ষস্থানীয় ম্যানুফেকচারার দের মাঝে একজন । তবে এটি ননওভেন মেশিনের ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট করেছে ।
Saurer টেক্সটাইল গ্রুপ মুলত আটটি সুনামধন্য ব্র্যান্ডের নাম নিয়ে আসে :
অলমা, বারম্যাগ, মেলকো, নিউম্যাগ, স্যুরার এমব্রয়ডারি, শ্লাফোর্স্ট, ভলকম্যান এবং জিনসার ( Allma, Barmag, Melco, Neumag, Saurer Embroidery, Schlafhorst, Volkmann, Zinser )।
✅ Grob Horgen AG - (গ্রোব হরজেন এজি)
বিশ্বজুড়ে ওভেন ফ্যাব্রিক উৎপাদনকারীদের জন্য উইভিং মেশিনের একসোসরিস তৈরির জন্য গ্রোব হরজান একটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় সাপ্লায়ার হিসাবে পরিচিত।
এদের কিছু প্রোডাক্ট রেঞ্জ ফ্ল্যাট স্টিল হিল্ডস, হার্নেস ফ্রেম, ওয়ার্প স্টপ মোশন এবং ড্রপ ওয়্যার তাদের প্রোডাক্ট গুলি সারা বিশ্বের কাস্টোমারদের কাছে উইভিং মেশিনের সাথে রফতানি করা হয় ।
✅ Heberlein Fiber Technology - হবারলিন ফাইবার প্রযুক্তি
হিবেরলিন ফাইবার টেকনোলজি হ'ল সিন্থেটিক কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন জন্য এয়ার ইন্টারলেসিং এবং এয়ার টেক্সচারিং জেট সাপ্লায়ার। হেবারলিন ফাইবার টেকনোলজি 2005 এর জন্য প্রায় 56 মিলিয়ন এসফআর টার্নওভারের সাথে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।
বিশ বছর আগে, হেবারলিন ফিলামেন্ট ইয়ার্ন গুলিকে কাটা সুতার টেক্সচার করার জন্য তসলান প্রসেস আবিষ্কার করে । 6,000 ডেটেক্স পর্যন্ত ইয়ার্ন উৎপাদন করতে এই টেকনোলজি ব্যাপকভাবে ব্যাবহার করা হয় । তাদের ডিউরাবিলির এই টেকনোলজি কারণে মূলত হোম টেক্সটাইল এবং অটোমটিভ কাপড়ের জন্য প্রযোজ্য এই টেকনোলজি ব্যাবহার করা হয় ।
✅ Schaetti AG স্কেটি এজি
Schaetti টেক্সটাইল এবং অন্যান্য সাবস্ট্রেট গুলি বন্ড করার লক্ষ্যে স্পেশালাইজ কোর্টিং টেকনোলজি তৈরী বিজনেস এর সাথে যুক্ত । তারা বিশ্বের একমাত্র কোম্পানি যারা থার্মোফিউজেবল পাউডার ছাড়াও হাইলি সোপোস্টিকেটেড কোর্টিং এবং ল্যামিনেটিং মেশিন তৈরি বন্ডিং এবং ফার্দার প্রসেসিং করতে সাহায্য করে ।
স্কেট্টির ফিক্স পাউডার পাউডার আরও ডেভেলপমেন্ট এর জন্য এবং টেকনিক্যাল অ্যাপ্লিকেশনগুলির জন্য তার পণ্যগুলির সাথে নতুন বাজার তৈরীর জন্য, সম্প্রতি তারা দক্ষিণ জার্মানিতে ক্লেটগা-গ্রিজেন সাইটে একটি নতুন প্লান্ট স্থাপন করেছে তারা।
স্কেটি ফিক্স প্রোডাক্ট গুলি ক্লোদিং এবং ফুটোয়্যার শিল্পগুলিতে এবং ফিল্টার, জিওটেক্সটাইলস, হোম টেক্সটাইল এবং হাইজিন প্রোডাক্ট এবং নন ওভেন কাপড়ের জন্য কোর্টিং পাউডার তৈরী করে । এর স্পেসিফিক কিছু প্রডাক্ট ফ্লেম-রেটার্ড্যান্ট পাউডারগুলি, কসমেটিকস শিল্পের জন্য পিলিং পাউডার, এক্সটার্নাল ক্ল্যাডিংয়ের জন্য পাউডার এবং প্রোটোটাইপ বিল্ডিংয়ের জন্য পলিমাইড পাউডার তৈরী করে ।
✅ Strahm Textile Systems AG স্ট্রহম টেক্সটাইল সিস্টেমস এজি
স্ট্রাহম টেক্সটাইল সিস্টেমস এজি ITMA 2003 এ বিশ্বব্যাপী তার যন্ত্রপাতিগুলির পরিসর প্রদর্শন করে এবং তাৎক্ষণিক সাফল্য নিয়ে আসে। টেক্সটাইল প্রস্তুতকারকদের কাছে সংস্থাটি সর্বশেষতম কনভেশন ড্রাইং সিস্টেম এবং থার্মো বন্ডিং সিস্টেম সরবরাহ করছে।
✅ Xorella জোরেলা
ফ্রেডি ওয়াঙ্গার ওয়েটইঞ্জেন ১৯৬৭ সালে সুইজারল্যান্ডে Xorella AG শুরু করেছিলেন । এটি ছিলো ইয়ার্নয়ের ইন্ডাইরেক্ট কন্ডিশনিং সিস্টেম প্রস্তুতকারক। টেক্সটাইল স্পিনার এবং উইভারদের মাঝে জোরেলা তার ইনোভেটিভ ইনডাইরেক্ট স্টিমিং সিস্টেমের জন্য অনেক জনপ্রিয় ছিলো । যার জন্য তারা Xorella এর ONTEXXOR ইয়ার্ন কন্ডিশনিং মেশিন সে সময় স্পিনিং উইভিং প্ল্যান্টগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল । এখনও Xorella তার Contexxor প্রযুক্তিতে ফোকাস করে চলেছে ।
Contexxor প্রযুক্তির প্রধান সুবিধাগুলি হ'ল কন্ডিশনিং সুতাগুলিতে 15 শতাংশ হায়ার স্ট্রেন্থ , 30 এর উপর হায়ার ইলংগেশন এবং প্রসেসিংয়ের সময় 40% পর্যন্ত লিন্ট কমাতে সাহায্য করে । এই সিস্টেমটি ছাড়াও, এটি স্টেটিক ইলেকট্রসিটি অপসারণ করে এবং ময়েসচার গেইন করে (ওজন) মানে 3 % পর্যন্ত এর ওজন বৃদ্ধি করে।
✅ Cavitec ক্যাভিটেক
ক্যাভিটেক / স্যানটেক্স ননউভেন সানটেক্স গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানি গুলির একটি । ক্যাভিটেক এবং সানটেক্স ননওভেন মূলত তিনটি ক্ষত্রে দক্ষতার সাথে কাজ করছেন, যথা: কোর্টিং এবং লেমিনেটিং, ননওভেন এবং প্রিগ্রেগ.
✅ Staubli স্টাওবলি
Staubli সুইজারল্যান্ডের সদর দফতরের সাথে Staubli একটি মাল্টি ন্যাশনাল যা ক্যাম মোশন, সেডিং মোশন, ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড ডোবি, টেকনিক্যাল ও ইন্ড্রাস্ট্রিয়াল শেডিং এবং হাই স্পিড জ্যাকার্ড মেশিনের মতো প্রোডাক্ট গুলি লিডিং সাপ্লায়ার । Staubli টেক্সটাইল ডিপার্টমেন্ট মেশিন ছাড়াও টেক্সটাইল প্রিপারেশন এর জন্য অটোমেটিক ড্রইং ইন মেশিন, ওয়ার্প নটিং মেশিন এবং হ্যান্ডলিং হ্যান্ডেলিং , ডিজাইন কুইক চেইঞ্জিং ইকুইপমেন্ট গুলি তৈরী করে।
এটি যে টেক্সটাইল যন্ত্রপাতি গুলি তৈরী করে :
১. মেশিন গঠন শেড
২. সব ধরণের বয়ন মেশিনের জন্য জ্যাকার্ড মেশিন - জ্যাকার্ড হার্নেস - সব ধরণের উইভিং মেশিনের জন্য ডবি এবং ক্যাম মোশন - ইইন্ড্রাস্ট্রিয়াল ফেব্রিকের জন্য স্পেশাল শেডিং মেশিন - শ্যাফ্ট উইভিং জন্য একসোসরিস - জ্যাকার্ড উইভিং একসোসরিস ।
৩. উইভিং প্রিপারেশন সিস্টেমঃ
উইভিং মিলের ফুল রেঞ্জের জন্য ড্র-ইন ইনস্টলেশন সিস্টেম - র্যাপ টাইং ইনস্টলেশন - মাল্টিলেয়ার লিজিং মেশিনগুলি - সিস্টেমের কম্পাউন্ড (UNI-LINK)
৪. কার্পেট উইভিং মেশিনঃ
ডাবল ফেইস, ডাবল গ্রিপার মেশিন।
✅ SSM (এসএসএম)
এসএসএম হ'ল তিনটি সুইস কোম্পানির সংশ্লেষের ফলাফল যার নাম Scharer, Schweiter এবং Mettler একসাথে ইয়ার্ন প্রসেসিং জন্য টেক্সটাইল ইকুইপমেন্ট তৈরীর 300 বছরের পুরানো ট্রেডিশনকে ধরে রেখেছে ।
✅ Xetma (জেটমা)
জেটমা ভলেনউইডার গ্রুপ (Xetma Vollenweider Group) জার্মানি এবং সুইজারল্যান্ডে বেইজড কোম্পানি যা টেক্সটাইল ফেব্রিকের ম্যাকানিকাল ফিনিশ করার মেশিন তৈরি কঅরে । তাদের Xetma Vollenweider মেশিন সিস্টেম হাই ফ্লেক্সিবিলিটির মেশিন।
✅ Retech ( রিটেক )
Retech বিশেষত সিন্থেটিক ইয়ার্ন প্রডাকশন করার জন্য বিভিন্ন মেশিন কম্পোনেন্টের উৎপাদক । রেটেকের প্রধান প্রোডাক্ট হচ্ছে হিটিং এলিমেন্ট , টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম , অনলাইন মনিটরিং সিস্টেম ইত্যাদি ।
রেটেক সিংগেল জোন হিটিং গোডেটের জন্য RTS Godets, রোটারি মেজারিং সেন্সর এবং টেম্পারেচার ট্রান্সমিটার সহ আরটিএস গোডেট সরবরাহ করে। সিস্টেমটি সাধারণ স্ট্যান্ডার্ড অ্যানালগ টেম্পারেচার কন্ট্রোলের জন্য উপযুক্ত এবং এর জন্য কোনও অতিরিক্ত ইলেকট্রনিক সিস্টেমের প্রয়োজন হয় না ।
✅ Sultex (সুলটেক্স)
সুলটেক্স হ'ল একটি উইভিং মেশিন প্রস্তুতকারক যা প্রজেক্টাইল ওইভিং মেশিন, র্যাপিয়ার ওইভিং মেশিন, এয়ার-জেট ওইভিং মেশিন, মাল্টি-ফেজ ওইভিং টেকনোলজি এবং কাস্টমাইজড লুম টেকনোলজি নিয়ে কাজ করে।
✅ Treepoint ( ট্রিপয়েন্ট )
ট্রিপয়ে কালার ম্যাচিং, ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং মেশিন সিস্টেমগুলির জন্য প্রয়োজনীয় প্রিজমা, কিউটেক্স, কালারমাস্টার, ফ্লেক্স, মোরাপেক্স, ফর্মাল্ডিমিটার এর সহকারী ম্যানুফেকচারার।
MORAPEX সিস্টেমটি প্রোডাক্ট এর উপাদানের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য সরবরাহ করে। কালারমাস্টার ডাইহাউস ম্যানেজমেন্ট সিস্টেমটি আধুনিক টেক্সটাইল ইফিশিয়েন্ট প্রডাকশন প্লানিংয়ের জন্য অন্যতম সেরা সলিউশন । সিস্টেমটি ডাইস্টাফস এবং ক্যামিকেল অক্সোলারির জন্য সমস্ত কাজের শিড্যুলিং ডাটা মাস্টার ফাইল ডেটা এবং স্টক নিয়ন্ত্রণ পরিচালনা করে । এটি বিভিন্ন কস্ট ক্যাল্কুলেশন করে কার্যকর করে প্রডাকশন স্টেকটিক্টিক্স প্রস্তুত করে। তিনটি কার্যকরী গ্রুপে COLORMASTER এর মেইন ফাংশন হচ্ছে: মাস্টার ফাইল ডেটা এডমিনিস্ট্রেশন , প্রডাকশন ম্যানেজমেন্ট এবং স্টক এডমিনিস্ট্রেশন।
✅ WEKO Biel ( উইকো বিয়েল )
ওয়েকো বিয়েল হ'ল টেক্সটাইল, কাঠের প্যানেল, ননওভেন, টিস্যু এবং প্লাস্টিক ফিল্ম শিল্পের জন্য টেক্সটাইলের জন্য রটার ড্যাম্পিং সিস্টেমগুলির বিশ্বের লিডিং সাপ্লায়ার এবং এটি পেপার ইন্ড্রাস্ট্রির জন্য রোলার ডেম্পিং সিস্টেম সরবরাহ করে। ওয়েকো রটার ডেম্পিং সিস্টেমগুলি পরিস্কার প্রক্রিয়াগুলিতে তাদের নির্ভুলতা, কন্টাক্ট ফ্রি মিনিমাম ট্রিটমেন্টের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
✅ SML (এসএমএল)
SML কোম্পানির মুল হেড কোয়ার্টার মুলত অস্ট্রিয়ার লেনজিংয়ে অবস্থিত । SML এক্সট্রুশন টেকনোলজি হ'ল হাই টেকনোলজির এক্সট্রুশন প্লান্ট এবং মেশিনগুলি 35 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরী করে যা বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশের ফেক্টরি গুলিতে সরবরাহ করেছে । এক্সট্রুশন প্লান্ট মুলত সিনথেটিক ফাইবার তৈরির প্লান্ট এবং সিস্টেম । তাদের প্রোডাক্ট রেঞ্জ গুলি হচ্ছে পলিওলফাইন কাস্ট ফিল্ম এক্সট্রুশন, ব্রেথবল ফিল্ম এবং MDO- ইকুইপমেন্ট , স্লেভ টাচ প্রযুক্তি, মাল্টিলেয়ার শীট এক্সট্রুশন, এক্সট্রুশন কোর্টিং এবং ল্যামিনেটিং ইত্যাদি
✅ Santex Group (সানটেক্স গ্রুপ)
স্যানটেক্স গ্রুপ টেক্সটাইল ফিনিশিংয়ের এর জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তাদের প্রধান দৃষ্টি নিবদ্ধ করা উইভিং নীটিং ফেব্রিক ফিনিশিং, বিশেষত উলের এবং সিল্কের দ্বারা উৎপাদিত, সমস্ত সম্ভাব্য প্রকরণে নীটিং ফেব্রিকের ট্রিটমেন্ট , ননওভেন প্রসেস, টেক্সটাইল ফেব্রিকের কোর্টিং এবং লেমিনেশন করার জন্য এই মেশিন গুলি ব্যবহার করা হয় ।
✅ Jakob Muller (জাকব মুলার)
জ্যাকব মুলার মুলত রিবন এবং ন্যেরো ফেব্রিক উৎপাদনের জন্য কম্পলিট সলিউশন সরবরাহ করে । গ্লোবালি 70 টিরও বেশি দেশে তাদের সেলস ও সার্ভিস সেন্টার বিশ্বব্যাপী নেটওয়ার্ক আছে ।
✅ Amsler Tex AG (আমস্লার টেক্স এজি)
Amsler Tex AG হ'ল ফান্সি ইয়ার্ন এবং ইলাস্টিক ইয়ার্ন ম্যানুফেকচারারদের জন্য ইকুইপমেন্ট এবং এর সম্পর্কিত সফ্টওয়্যার তৈরী জন্য বিখ্যাত সুইস মেশিন ম্যানুফেকচারার । এদের মেশিনগুলিকে যে কোনও প্রকারের স্পিনিং লাইনগুলিতে এডিশনাল ইকুইপমেন্ট হিসাবে ইউজ করা যায় এবং এটা দিয়ে হাই কোয়ালিটির স্পেশাল ইয়ার্ন উৎপাদন করা যায় ।
বিশ্ব জুড়ে এই কোম্পানির প্রায় 1500 সিস্টেম বা ডিভাইস ইফেক্টিভ ভাবে ইয়ার্ন স্পিনিং প্লান্টে ব্যাবহার হচ্ছে । রিং স্পিনিং ফ্রেম এবং OE স্পিনিং মেশিনগুলিতে ফেন্সি ইয়ার্ন উৎপাদন করার জন্য মেশিন এবং টপ কোয়ালিটির কোন ইয়ার্ন প্রডিউস করার জন্য একটি হাইলি অটোমেটিক সিস্টেম রয়েছে ।
✅ Luwa ( লুয়া)
লুয়া টেক্সটাইলের জন্য সপস্টিকেটেড এয়ার ইঞ্জিনিয়ারিং সলিউশন সরবরাহ করে যেমন এয়ার কম্প্রেসর । টেক্সটাইল শিল্পে কাস্টোমারদের জন্য স্পেয়ার পার্টস শপ শুরু করেছে লুওয়া।
✅ Mathis AG ( ম্যাথিস এজি )
ওয়ার্নার ম্যাথিস এজি প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে । তখন থেকে টেক্সটাইল ডাইং, ফিনিশিং এবং কোর্টিংয়ের জন্য ল্যাবরেটরি মেশিনারি তৈরীর একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টেক্সটাইল মেশিন প্রস্তুতকারক হিসাবে পরিচিত । এটি নিজেদের মেশিন গুলির হাইয়েস্ট টেকনোলজি বজায় রাখার জন্য এটি পপুলার ডাইস্টাফ এবং ক্যামিকেল ম্যানুফেকচারারদের সাথে কোলাবোরেশান করে তাদের সমস্ত মেশিন তৈরি করেছে ।
✅ Benninger ( বেনঞ্জার )
Benninger সুইজারল্যান্ডে উজভিলে অবস্থিত একটি ইন্টারন্যাশনাল গ্রুপ যাদের জার্মানি, ইতালি, রাশিয়া, চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সাবসিডিয়ারি আছে । উজভিলে অবস্থিত গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় 220 মিলিয়নেরও বেশি এবং 750 জন কর্মচারী আছে । 1859 সালে প্রতিষ্ঠার পর থেকে, বেনিঞ্জার গ্রুপ টেক্সটাইল মেশিন প্রডাকশন মার্কেটে গ্লোবালি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে। উইভিং প্রিপারেশন এবং টেক্সটাইল ফিনিশিং সিস্টেমগুলির প্রোগ্রাম তৈরী করে , বেনিঞ্জার উইভিং প্রিপারেশনের পাশাপাশি ওয়েট প্রসেসিংয়ের মেশিন তৈরী করে ।
সুইজারল্যান্ডের শীর্ষস্থানীয় টেক্সটাইল মেশিন প্রস্তুতকারকদের তালিকা |The leading manufacturers of Textile machineries in Switzerland
টেক্সটাইল মেশিন ব্রেন্ড Brückner GmbH এর ইতিহাস
বর্তমানে টেক্সটাইল মেশিনের জগতে একটি গ্লোবাল মার্কেট লিডার জার্মান কোম্পানি Brückner আজকে ব্রুকনারের যাত্রা পথের গল্প জেনে নিবো
1949 - Brückner এর প্রতিষ্ঠাকাল
কুর্ট ব্রুকনার জার্মানির স্টুটগার্টে একটি ছোট ইঞ্জিনিয়ারিং অফিসে Brückner Klimatechnik GmbH স্থাপন করেন। তখন তাদের প্রধান প্রোডাক্ট ছিলো কাগজ এবং টেক্সটাইল শিল্পের জন্য শীতাতপনিয়ন্ত্রণ ইউনিট এবং ছোট ড্রায়ারগুলি তৈরী করা , যা Brückner ইঞ্জিনিয়ারিং ড্রইং অনুযায়ী উৎপাদন করা হতো ।
1952 - Brückner এর প্রথম টেক্সটাইল মেশিন
Brückner এর প্রথম ছোট প্রডাকশন প্লান্ট ছিলো জার্মানির স্টুটগার্টের একটি ভাড়া কারখানার ফ্লোরে । ব্রুকনার একটি জার্মান টেক্সটাইল কাস্টোমারদের জন্য তাদের প্রথম ড্রাইং মেশিনের লাইন তৈরি এবং সাপ্লাই করে।
1953 - লিওবার্গে মুভ করা
ইঞ্জিনিয়ারিং, ডিজাইন এবং প্রডাকশনের জন্য কোম্পানির ফ্লোর এক্সপানশন এবং বড় স্পেসের প্রয়োজন হয় । কার্ট ব্রুকনার স্টুটগার্টের কাছে একটি সুইটেবল জায়গা কিনে নেন । তখন থেকে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট ,ডিজাইন এবং সেলস ডিপার্টমেন্ট লিওনবার্গে অবস্থিত ।
1960 - নতুন প্রডাকশন সাইট
লিটনবার্গের প্লান্টের যায়গা পর্যাপ্ত ছিলো না এবং পর্যাপ্ত লেবারের ব্যবস্থা নেই বলে টিটমনিং / বাভারিয়ায় একটি নতুন প্রোডাকশন সাইট চালু করে Brückner। লিওনবার্গের প্লান্টে কেবলমাত্র ছোট পার্টস উৎপাদিত হয়, আর মেশিনগুলির মূল অংশ নির্মিত হয় টিটমনিংয়ে ।
1964 - ওয়েট ফিনিশিং সেক্টরের যাত্রা
এরবাক / ওডেনওয়াল্ড কুর্ট ব্রুকনার ডাইং মেশিন উৎপাদনকারী একটি মেশিন কারখানা টেকওভার করে নেন এবং প্রতিষ্ঠা করেন BRÜCKNER Apparatebau GmbH। এই কোম্পানি ওয়েট টেক্সটাইল ফিনিশিংয়ের জন্য মেশিন এবং লাইন তৈরি করে, প্রধানত ওয়াশিং, ব্লিচিং এবং ডাইং মেশিন এবং পরে কার্পেট ডাইং ভ্যাট ডাইং মেশিন উৎপাদন করে ।
1967 - প্রথম ডাই বিম উইন্ডার
বেসেল ITMA exhibition এ BRÜCKNER এর প্রথম পজিশনেবল ডাই বিম ওয়াইন্ডার উপস্থাপন করে।
1968 - বাল্ক অর্ডার
1968 সালে কোম্পানির ইতিহাসের বৃহত্তম অর্ডারটি পায় । পরের চার বছরে রাশিয়ার কটন ইন্ড্রাস্ট্রিতে মোট ১৫০ টি স্টেনটার জন্য সরবরাহ করে।
1971 - কন্টিনিউয়াস ডাইংয়ের অর্জন
BRÜCKNER এর সাথে HOECHST কোম্পানির সাথে একত্রে আমরা কন্টিনিউয়াস ডাইংয়ের জন্য ওয়েট এন্ড ওয়ার্ম ব্যাচ প্রসেস ডেভলপ করে যা বর্তমানে ইকো-স্টিম প্রসেস নামে পরিচিত।
1973 - ইউরোপে সাফল্য
BRÜCKNER পর্দার কাপড় উৎপাদনের জন্য ইউরোপের বৃহত্তম কন্টিনিউয়াস ফিনিশিং লাইন সরবরাহ করে - গ্রে ফ্যাব্রিক থেকে ফিনিশিং প্রোডাক্ট পর্যন্ত। একই বছর BRÜCKNER কার্পেট শিল্পের জন্য ডেনিশ কাস্টোমারদের জন্য দৈর্ঘ্য 150 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সবচেয়ে বড় ফিনিশিং মেশিন লাইন সরবরাহ করে।
1995 - কোম্পানির ফাউন্ডারের মৃত্যু
মে 1995 সালে জনাব কার্ট ব্রুকনার 84 বছর বয়সে মারা যান।
1999 - পরিচালনার পরিবর্তন
কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ট ব্রুকনারের মেয়ে রেজিনা ব্রুকনার তার স্বামী অ্যাক্সেল পাইপারের সাথে একসাথে কোম্পানির পরিচালনার দায়িত্ব নেন। একই বছরে, কোম্পানিটি তাদের 50 তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
2005 - প্রডাকশন রিলোকেশন
ছোট্ট কম্পোনেন্ট উৎপাদন কেবল একটি প্রডাকশন সাইটের উপর মনোযোগ করার জন্য লিওনবার্গ থেকে প্লান্ট টিটমনিংয়ে স্থানান্তরিত করা হয়। লিওনবার্গে সেলস, ডেভেলপমেন্ট , ডিজাইন , সার্ভিস এবং আফটার সেলস সার্ভিস এবং BRÜCKNER এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে যায় ।
2007 - ওভেন নীট ফ্যাব্রিকের জন্য নতুন স্রিংকিং লাইন চালু করা
জার্মানির মিউনিখের ITMA এক্সিবিশনে আমরা কম্বাইন্ড রাবার-বেল্ট , ফেল্ট-বেল্ট কমপ্যাক্টর প্রেজেন্ট করে । ওভেন এবং নীট ফেব্রিকের সানফোরাইজ করার জন্য এই মেশিন পারফেক্ট ।
২০০৮ - পাওয়ার-ফ্রেম ইকো এর ডেভেলপমেন্ট
প্রথম স্টেনটার পাওয়ার-ফ্রেম ইকো একটি জার্মান কাস্টোমারদের কাছে একটি টেস্ট মেশিন হিসাবে ইনস্টল করা হয় ।
2013 - টেকনোলজি সেন্টার
লিওনবার্গে টেকনোলজি সেন্টারটি খোলা হয়েছে টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল এবং ননওভেনগুলির কোর্টিং এবং ফিনিশিংয়ে কাস্টামারদের সমস্যা গুলি পরীক্ষা করার জন্য ।
2015 - মিলানে ITMA এ সাসটেইনেবল প্রোডাক্ট
লাস্ট ডেভেলপমেন্ট এর পাশাপাশি, পাওয়ারের ফ্রেম ইকোলেট স্টেনটার মিলানে ITMA এক্সিবিশনে একটি নতুন মিনিমাম অ্যাপ্লিকেশন ইউনিট প্রেজেন্ট করে । সাসটেইনেবল প্রোডাকশন , এনার্জি ইফিশিয়েন্সি এবং রিসোর্স সেইভিং কোম্পানির প্রথম অগ্রাধিকার ।
2016 - বাভারিয়ার নতুন সাইটের নির্মাণকাজ
সেপ্টেম্বরে বাভারিয়ার টিটমনিং-এ সম্পূর্ণ নতুন প্রোডাকশন সাইটের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অফিস এবং মিটিং / ইভেন্ট রুম সহ নতুন প্রডাকশন ফ্লোর প্রায় সঙ্গে প্রস্তাব । প্রায় 180 শ্রমিক ও কর্মচারীদের জন্য 25000 হাজার m² ফ্লোর তৈরী করা হয় । ফাস্ট প্রডাকশন সাইকেল, একটি আরও মর্ডান মেশিনারি এবং অপটিমাইজ প্রসেসের কারণে কর্মচারীর গ্রাহকরা নতুন প্রডাকশন সাইট থেকে উপকৃত হবেন ।
টেক্সটাইল মেশিন ব্রেন্ড Brückner GmbH এর ইতিহাস
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



