লে অফকৃত শ্রমিকের ক্ষতি পূরণ পাওয়ার অধিকার

লে অফকৃত শ্রমিকের ক্ষতি পূরণ পাওয়ার অধিকারঃ



শ্রম আইন ২০০৬ এর ধারা১৬ তে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে লে অফকৃত শ্রমিকগন ক্ষতি পূরণ পাওয়ার অধিকারী, এখানে বলা হয়েছে যে,

১/ যে ক্ষেত্রে বদলী বা সাময়িক শ্রমিক নয় এরূপ কোন শ্রমিককে।যার নাম কোন প্রতিষ্ঠানে মাস্টার রোলে অন্তর্ভুক্ত আছে এবং যিনি মালিকের অধীনে অন্তত একবছর চাকুরী সম্পূর্ণ করেছেন। তাহলে মালিক তাকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত তার লে অফের সকল দিনের জন্য ক্ষতি পূরণ প্রদান করিবেন।

২/ ক্ষতি পূরণের পরিমাণ হবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অন্তবর্তী মজুরি যদি থাকে এর অর্ধেক এবং তাহাকে লে অফ করা না হইলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তার সম্পূর্নের সমান।
৩/ যে বদলি শ্রমিকের নাম কোন প্রতিষ্ঠানের মাস্টার রোলে অন্তর্ভুক্ত আছে, তিনি এই ধারার প্রয়োজনে বদলি বলে গণ্য হবে না যদি সে উক্ত প্রতিষ্ঠানে একবছর চাকুরী সম্পূর্ণ করে থাকেন।

৪/ মালিক এবং শ্রমিকের মধ্যে ভিন্ন রুপ কোন চুক্তি না থাকলে, কোন শ্রমিক এই ধারার অধীনে কোন পন্জ্ঞিকা বছরে পয়তাল্লিশ দিনের অধিক সময়ের জন্য ক্ষতি পূরণ পাবে না।

৫/ উপধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন যদি কোন পন্জ্ঞিকা বছরের কোন শ্রমিকে অবিচ্ছিন্নভাবে বা বিচ্ছিন্নভাবে পয়তাল্লিশ দিনের অধিক সময়ের জন্য লেঅফ করা হয় এবং উক্ত পয়তাল্লিশ দিনের পর লে অফের সময় যদি আরো ও পনের দিন বা তদুর্ধ্ব হয় তাহলে উক্ত শ্রমিককে,শ্রমিক এবং মালিকের মধ্যে ভিন্ন রুপ কোন চুক্তি না থাকলে পরবর্তী প্রত্যেক পনের বা তদুর্ধ্ব দিন সমূহের লে অফের জন্য ক্ষতি পূরণ প্রদান করতে হবে।

৬/ উপধারা(৫) এ উল্লেখিত ক্ষতি পূরণের পরিমাণ হইবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি এবং মহার্ঘভাতা বা অন্তবর্তী মজুরী যদি থাকে এর এক চতুর্থাংশ এবং যদি আবাসিক ভাতা থাকে, তাহার সম্পূর্ণের সমান।


যে সব ক্ষেত্রে লে অফকৃত শ্রমিকগণ ক্ষতি পূরণ পাওয়ার অধিকারী হবে নাঃ

শ্রম আইন ২০০৬ এর ধারা ১৮ তে বলা হয়েছে যে, কোন কোন ক্ষেত্রে লে অফ কৃত শ্রমিকগন ক্ষতি পূরণ পাওয়ার অধিকারী হবে না।এখানে বলা হয়েছে যে,

(১) এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন কোন লে অফ কৃত শ্রমিক ক্ষতি পূরণ প্রদেয় হবেনা যদি -

( ক) তিনি একই প্রতিষ্ঠানে বা একই মালিকের অধীনে একই শহরে বা গ্রামে অথবা আট কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ভিন্ন কোন প্রতিষ্ঠানে দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই এরূপ কোন বিকল্প পদে একই মজুরীতে কাজ গ্রহণ করিতে অস্বীকার করেন।

(খ) তিনি মালিকের নির্দেশ সত্ত্বেও অন্ততঃ দিনে একবার প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্ম সময়ের মধ্যে কোন নির্দিষ্ট সময়ে কাজের জন্য হাজিরা না দেন।

(২) উপ-ধারা (১) (খ) এর উদ্দেশ্যে, যদি লে-অফকৃত কোন শ্রমিক কোন দিনে স্বাভাবিক কর্ম সময়ের মধ্যে নির্ধারিত কোন সময়ের মধ্যে হাজিরা দেন, এবং হাজিরার দুই ঘণ্টার মধ্যে যদি তাহাকে কোন কাজ দেওয়া না হয়, তাহা হইলে তিনি সেই দিনের জন্য এই ধারার অর্থ মোতাবেক লে-অফকৃত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিতরুপে যদি কোন লে-অফকৃত শ্রমিক কাজের জন্য হাজিরা দেন, এবং তাহাকে কোন দিনের কোন পালায় উহা শুরু হওয়ার প্রাক্কালে কাজ দেওয়ার পরিবর্তে তাহাকে একই দিনে পালার দ্বিতীয়ার্ধে কাজে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং তিনি তদনুযায়ী কাজের জন্য হাজিরা দেন, তাহা হইলে তিনি ঐ দিনের অর্ধেক কর্ম সময়ের জন্য লে-অফ হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং অবশিষ্ট অর্ধেক কর্মসময়ে, তাহাকে কোন কাজ দেওয়া হউক বা না হউক, তিনি চাকুরীতে ছিলেন বলিয়া বিবেচিত হইবেন।



Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন