জেনে নিন মেজারমেন্ট টেপ সম্পর্কে | Measurement Tape

মেজারমেন্ট টেপ সম্পর্কে:
 গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট  ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ।
  

✅ মেজারমেন্ট:

মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে ।

Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন। বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই মেজারমেন্ট ৷

✅মেজারমেন্ট বলতে কি বোঝ ?

উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

✅ একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়? 

*একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা! হয় ।  (১) ইঞ্চি 
(২) সিএম, 

✅ একটা মেজারমেন্ট টেপ-এ কয় ইঞ্চি ? 
*একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷

✅ একটা মেজারমেন্ট টেপ-এ সি এম & মিলিমিটার আছে?
*১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে। 

✅ ১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সিএম কে ১০ ভাগে ভাগ করা হয়। 

(বায়ার স্পেক  শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)
✅ আমরা জানি সাধারনত:

 ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার

 ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার

 ১২ ইঞ্চি = ১ ফুট

 ৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ

 ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
  
✅ ইঞ্চি মেজারমেন্ট :
 
*১ম অংশ ৮ ঘরের সুত্র:

 ১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার

 ১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার

 ২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার

 ৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার

 ৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার

 ৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার

 ৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার

 ৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার

⇘ ২য় অংশ ১৬ ঘরের সুত্র:

 ১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
 
৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার

 ৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার

 ৭/১৬ ইঞ্চি = ৩. ১/২  (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার

 ৯/১৬ ইঞ্চি = ৪. ১/২  (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার

 ১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার

 ১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার

 ১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার

✅ হাজারের মাপ:

 ১২৫ = ১ সুতা বা  ১/৮
 ২৫০ = ২ সুতা বা  ১/৪
 ৩৭৫ = ৩ সুতা বা  ৩/৮
 ৫০০ = ৪ সুতা বা  ১/২
 ৬২৫ = ৫ সুতা বা  ৫/৮
 ৭৫০ = ৬ সুতা বা  ৩/৪
 ৮৭৫ = ৭ সুতা বা  ৭/৮
 ১০০০ = ৮ সুতা বা  ১ ইঞ্চি

 
✅ ১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫’ ফুট বা ৬০” ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার হয়: 

» ১ ইঞ্চি = ২.৫৫ সি.এম
» ১ সুতা = ০.৩১ সি.এম
» ২ সুতা = ০.৬৩ সি.এম
» ৩ সুতা = ০.৯৩ সি.এম
» ৪ সুতা = ১.২৭ সি.এম
» ৫ সুতা = ১.৫৫ সি.এম
» ৬ সুতা = ১.৮৬ সি.এম
» ৭ সুতা = ২.১৭ সি.এম
» ৮ সুতা = ২.৫৫ সি.এম

Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন