রোল টু রোল ভেরিয়েশন সেড কারেকশন করার উপায় | Roll To Roll shade Variation

রোল টু রোল


ওভেন ফেব্রিকের একটা কম ডাইং ফল্ট হচ্ছে রোল টু রোল সেড ভেরিয়েশন ।  এর মুল কারন ভালো করে প্রি ট্রিটমেন্ট না করা  বা ব্লিচ মেশিন বা মার্সারাইজ মেশিন অফ হয়ে থাকা প্রসেসের সময় । 

এটা সাধারণ টের পাওয়া যায় ডাইং এর পর বা ফিনিশিংয়ে এর পর ।  পাওয়া গেলে প্রথম যেটা করনীয় সেটা হলো, আপনারা পুরো কাপড় ইন্সপেকশন রোলিং করে ফেলা  ।  রোল করা হয়ে গেলে রোলের কাটিং থেকে সেড এর গ্রুপ করা ।  স্টেন্ডার্ড সেডের সাথে যা মিল আছে সেগুলি আলাদা করে ফেলা ।  যাদের মিল নেই সেগুলি আবার গ্রুপ করা । একই সেড যেগুলি আছে সেগুলির নাম্বার নেয়া । 

বড় বড় রোল গুলি সেইম সেড একসাথে তুলে জিগার মেশিনে তাকে রিয়েক্টিভ টপিং করা । আর যে গুলি অফ সেড সে গুলি তুলে একটা একটা করে সেড কারেকশন করা ।  যেমন ডিপ হলে লাইট করে টপিং ।  লাইট হলে টপিং করা ।

তবে রোল টু রোল সেড হলে একে সেড গ্রুপ না করে একে টপিং রি প্যাড করা যাবে না কারন এতে ডিপ রোল আরো ডিপ হবে । 

সেডের গ্রেড যদি বেশি হয়ে যায় তবে এক কাজ করতে হবে সব গুলি রোল জিগার মেশিনে তুলে ১০০% স্ট্রিপ করে ফেলতে হবে ।  পরে স্ট্রিপ করা ফেব্রিক কে রিম্যাচ করে ডাইং করতে হবে ।  এই প্রসেসে সেড এর ভেরিয়েশন হবার চান্স  অনেক কমে যাবে, গ্রুপ ও কম হবে  ।
Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

1 মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন