Textile Lab | Textile Blog: knitting
Seamless Garments 





✅Seamless পোশাকগুলি একক এবং অবিচ্ছিন্ন বুনন প্রক্রিয়াতে তৈরি করা হয় যা পাশ্ববর্তী seams গুলো বাদ দেয়।  Seamless পোশাক আরামদায়ক এবং সুদর্শন। Seamless পোশাকগুলি আরও সুবিধাজনক, কেননা পোশাকটি কাটতে এবং সেলাই করতে হবে না।   seamless মেশিনগুলি একক পোশাক তৈরি করে।  Seams সহ একটি  পোশাক তৈরি করতে ১০ টিরও বেশি বিভিন্ন অপারেশন প্রয়োজন, তবে Seamless পোশাক তৈরির জন্য প্রক্রিয়াটিতে কেবল এক বা দুটি অপারেশন জড়িত।   বর্তমানে ৮-১০ শতাংশ পোশাক Seamless  পদ্ধতিতে তৈরি হচ্ছে।  এই পদ্ধতিতে দিনে দিনে উন্নতি হচ্ছে, কাটিং এবং সেলাই পদ্ধতিগুলির তুলনায় এটি 25 থেকে 35% কম সময় নেয়।  এই পদ্ধতিতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে সম্পুর্ণ পোশাক তৈরি করা যায়। 



উৎপাদন পদ্ধতি
 Seamless garments নিম্নলিখিত পদ্ধতি দ্বারা উৎপাদিত হতে পারে:
 1. Partially Machine Process  (Pasting Method)
2.Fully Machine Process.

ইউরোপে এখন থেকে প্রায় ৩০ বছর আগে Seamless garments তৈরি  শুরু হয়েছিল। 

বাংলাদেশে ফখরুদ্দিন টেক্সটাইল মিল লিঃ ২০১৫ সালে সর্বপ্রথম ৫ টি Santoni machines দিয়ে  Seamless garments তৈরি শুরু করে। বর্তমানে ৪০ টি আধুনিক Seamless মেশিন দিয়ে তারা garments তৈরি করছে। 



প্র‍য়োগ:

  শার্ট

 আন্ডারওয়্যার 

 এয়ার ব্যাগ

 হাত মোজা

 টুপি

 মোজা

 সোয়েটার

 ট্রাউজার্স

 স্কার্ট

 ব্যান্ডেজ



Writer : Rafiul Islam
E-mail : rafiulshohan412@gmail 
B.Sc in Textile Engineering (SKTEC)

C)

Seamless Garments | সিমলেস ডাইং | সিমলেস নীটিং

বায়ারের চাহিদা অনুযায়ী ফেব্রিকের GSM বিভিন্ন ওজনের হয়ে থাকে আর এই জিএসেম কে ঠিক করার জন্য VDQ পুলিতে স্টিচ লেন্থ সেট করতে হয়।




সার্কুলার মেশিন স্টেন্ড এ সাজানো ফিডার অনুযায়ী দুই সারী হুইলের সাথে দুটু সম্পুর্ন VDQ  পুলি বেল্টের মাধ্যমে সেট করা থাকে।  এই পুলির মাধ্যমে স্টিচ লেন্থ কমানো বাড়ানো যায় । স্টিচ লেন্থ কনানো বাড়ানোর কারনে জিএসএম কমানো বাড়ানো যায়।

এক্ষত্রে যদি স্টিচ লেন্থ কমানো হয় তবে VDQ পুলির ব্যাসার্ধ কমে যাবে, হুইল হলে সুতা সাপ্লাই কম হবে সমগতিতে লুপ  কোর্স  এর ঘনত্ব বেড়ে যাবে আর জিএসএম বৃদ্ধি পাবে।

এক্ষত্রে যদি স্টিচ লেন্থ বাড়ানো  হয় তবে VDQ পুলির ব্যাসার্ধ বেড় যাবে, হুইল হলে সুতা সাপ্লাই বেড়ে  যাবে সমগতিতে লুপ  কোর্স  এর ঘনত্ব কম্ব যাবে আর জিএসএম কমে যাবে ।

5 mm S/L কমালে কাপড়ে প্রতি ইঞ্চিতে ওয়েলস কোর্স এর ঘনত্ব বৃদ্ধি পাবে 5 gm GSM বৃদ্ধি পায়  ।

5 mm S/L বাড়ালে  কাপড়ে প্রতি ইঞ্চিতে ওয়েলস কোর্স এর ঘনত্ব হ্রাস পাবে  5 gm GSM কমে যায়।


GSM মুলত ডিপেন্ড করেঃ
SL
Yarn Count
color of Fabrics
Finish /Dia
Shrinkage
Spyrility
Design
Yarn Tension

নীটিং মেশিনের VDQ পুলির কাজ | Function of VDQ Pully - Knitting Machine