Garments Industry তে বাটন পরিমাপের পদ্ধতি ?

Garments Industry তে বাটন পরিমাপের পদ্ধতি? 
Ligne কি? | GG কি?

Ligne একটি ফ্রান্স শব্দ। যার ইংরেজি অর্থ Line. উচ্চারণটি হচ্ছে লিই’না। সংক্ষেপে Ligne কে L দ্বারা প্রকাশ করা হয় যা Button Size Code নামেও পরিচিত। এটি বাটন পরিমাপের আন্তর্জাতিক একক। এই এককটি ১৮ শতকের শুরুর দিকে জার্মান বাটন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রথম ব্যবহৃত হতে থাকে।
 ✅ Button Measurement System

Ligne দিয়ে বাটন সাইজ পরিমাপের পদ্ধতিঃ

আমরা যখন বাটন পরিমাপ করি তখন তা ব্যাস বা Diameter এ পরিমাপ করি। যদি কোন বাটনের Diameter ১ ইঞ্চি হয় তাহলে ঐ বাটনকে 40L (40 Ligne) বাটন বলে।

কারণ, 1 Ligne (L) = 1/40 Inch = 0.635mm

অতএব বাটন পরিমাপের সূত্রটি হল-
Button Ligne (L) = Button Diameter (mm)/0.635 

✅ প্রশ্নঃ যদি কোন বাটনের Diameter 17.15mm হয় তাহলে ঐ বাটনের সাইজ কত L?

সমাধানঃ 
উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম যে, যদি কোন বাটনের সাইজ Ligne (L) এ নির্ণয় করতে বলা হয় তবে প্রথমে সেই বাটনের Diameter কে mm এ নির্ণয় করে তাকে 0.635 দিয়ে ভাগ করে দিলেই বাটনের সাইজ বের হয়ে যাবে।

প্রশ্নে দেওয়া আছে, বাটন Diameter = 17.15mm
তাহলে, বাটন সাইজ Ligne (L) = 17.15/0.635 = 27 (প্রায়)
বা, 27L

 

বাটনের পরিমাণ (Quantity) পরিমাপের পদ্ধতিঃ

আমরা জানি,

12 pcs = 1 dozen, 

12 dozen = 1 Gross  [12 × 12 = 144 Pcs]

12 Gross = 1 GG      [144 × 12 = 1728 Pcs]

তাহলে, 1 GG = 1728 pcs (GG মানে হল Great Gross)

✅ প্রশ্নঃ একটি শার্টে 7 টি করে বাটন লাগে। যদি Order Quantity = 120000 pcs. হয় তাহলে কত GG পরিমাণ বাটন লাগবে?

সমাধানঃ 
যেহেতু 1 টি শার্টে 7 টি করে বাটন লাগে তাই 120000 পিসে লাগবে 120000×7 = 840000 pcs.
বা,  840000/1728 = 486.11 GG [যেহেতু, 1GG = 1728]

বাটন আমদানির সময় কোম্পানিভেদে ৩-৪% বাটন অতিরিক্ত আনা হয়। কারণ, কিছু বাটন নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে।

Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন