আমাদের কাটিং প্লানের কিছু উইকনেস | Cutting Plan

আপনারা কিভাবে কাটিং প্লান করেন


সকল গার্মেন্টস / কাটিং এক্সপার্টদের কাছে প্রশ্ন ?




আপনারা কিভাবে কাটিং প্ল্যান করেন ?

আমি বিভিন্ন নামকরা ফ্যাক্টরীতে নিম্নোক্ত সমস্যা গুলো সব সময় দেখে আসছি।

১. প্রতিদিনের এফিসিয়েন্সি ঠিক রাখতে গিয়ে অযথা অনেক স্টাইল কেটে রাখছি। যদিও কাটিং ডিমান্ড প্রতিদিন ফুলফিল হচ্ছে , কিন্তু আমার প্রতিটা লাইনের জন্য যে স্টাইল / কালার / পিও/ ডেলিভারি ডেট অনুযায়ী মাল দরকার তার ৩০% সরবরাহ ব্যাহত হচ্ছে প্রতিদিন।

২. এই ৩০% সঠিক সরবরাহ নিশ্চিত না হওয়ার কারণে আমাদের ৩০% সুইং লাইন ও প্রতিদিন ভোগান্তিতে ভুগছে।


৩. এই ভুক্তভোগী লাইনগুলোকে মালামাল সরবরাহের জন্য প্রতিনিয়ত প্ল্যান-বি রেডি করতে হচ্ছে , অথবা অন্য লাইনের কোনো একটা স্টাইল এনে যেকোন ভাবে এই লাইন গুলোতে ঢুকিয়ে দেয়া হচ্ছে , হঠাৎ এই প্ল্যান চেঞ্জ করার কারণে একসেসোরিজ , প্রিন্টিং , এমব্রয়ডারি সেকশন কে বিশাল বিপদের মধ্যে পড়তে হচ্ছে , কারণ উনারা এই পরিস্থিতির জন্য কোনো ভাবেই প্রস্তুত ছিলেননা।


৪. আমাদের যে স্টাইলটা দরকার ছিলোনা তা যদি কাটা হয়ে যায় , এবং কাটিং যেহেতু হয়ে গেছে তাই প্রিন্টিং সেকশনে পাঠানো হয় , এবং প্রিন্টিং ও হয়ে ও যায় প্রায়ই , এতো সকল কিছু ঘটার পর আমরা বুঝতে পারি যে এই স্টাইল টার আসলে এখন দরকার ছিলোনা , ততক্ষনে আমাদের সকল প্ল্যান ভেস্তে যায়।


এই রকম নানা পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার কাটিং টেবিল অনুযায়ী প্ল্যান করেন , কিভাবে এই সকল পরিস্থিতির সামাল দেন তা যদি আমাদের জানাতেন , তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা / দেশটা উপকৃত হতো।



Name of Author : 
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries.
Follow Him on Linkedin :


Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন