টেক্সটাইল সেক্টরে আপনার প্রধান প্রতিযোগী অন্য কোন ইন্সটিটিউট এর স্টুডেন্ট না, খোদ আপনার নিজ ইন্সটিটিউট এর আপনার ক্লাস মেটগন ।
একের পর এক জখন জবের স্টেটাস আপডেট দেয় তখন বিষয়টি আপনার চোখে পড়বে । যেমন সার্কুলার গুলি যখন পাব্লিশ হয় তখন বেশিরভাগ সার্কুলারে গ্রুপ আকারে নেয়া হয় স্টুডেন্ট । অনেক আপনার ক্লাস মেট থাকবে যারা এসব সার্কুলার এর খোজ ই রাখবে না । হয়ে যাবার পর আপনারা জানতে পারেন কে কই জয়েন করেছে ।
কিন্ত কিন্ত ভিন্ন ভাবে টিম আকারে করলে কাজটি অনেক সুবিধাজনক ভাবে করা যায় ।
যে কাজ গুলো আপনারা করতে পারেনঃ
✅ র্যাগ ডে এর পর থেকে ক্লাস মেট গন আপনারা নিজেরা বসুন ৪-৫ জনের ল্যাপটপ নিয়ে ঠিক যেমনটা কল সেন্টার বা আইটি ফার্মের মতো । সবাই মিলে স্টেন্ডার্ড সিভি করে ফেলুন । নিজেরা টিম আকারে চেক করুন ভুল গুলি ।
✅ লিংকড ইনের আইডি সহ সব আইডি খুলুন । নিজেরা মিলে আইডি গুলি কম্পলিট করে ফেলুন ।
✅ কেও লিংকড ইন, কেও বিডি জবস কেও এর সার্কুলার গুলিতে চোখ বুলান। এবং সবাই ইনফর্ম করুন সুবিধাজনক সার্কুলারে এপ্লাই করতে ।
✅ ফেইসবুকে জব সার্কুলারে বা একটিভ গ্রুপ গুলিতে খোজ রাখুন সার্কুলার এর ।
✅ নিজের ডিপার্টমেন্ট এর গ্রুপ গুলির খোজ রাখেন ।
✅ একটা টিম চলে যান নীলক্ষেত সিভি গুলি হার্ড কপি ১৫-২০ টা করে সবার করে নিয়ে আসুন ।
✅ সিনিয়রদের শর্টলিস্ট করতে পারেন ফেক্টিতে গিয়ে মেজর অনুযায়ী সিভি গুলি ডিস্ট্রিবিউশন করে দিন ।
✅ সিনিয়রদের ডেকে ক্যাম্পাসে নিয়ে আসুন তারা ইন্টার্ভিউ সম্পর্কে গাইড করবে । সেগুলি ফলো করুন ।
✅ আপনার নিজস্ব একটার বেশি রেফারেন্স থাকলে সেগুলি অন্য ফ্রেন্ডদের জন্য কাজে লাগান। এতে সামগ্রিকভাবে আপনারা লাভবান হবেন।
✅ ইন্টার্ভিউ শেষে সে গুলি নিয়ে নিজেরা বসেন কি কি জিজ্ঞেস করেছিলো কি কি ভুল করেছেন সেগুলি।
✅ এখন প্রফেশনালদের দিয়ে সিভি বানানো যায় গ্রুপ করে টাকা তুলে একটা ফরম্যাট নিয়ে আসুন সেটা দিয়ে সবার টা সেইম করে দিন । ৩০-৪০ জনের সেইম ফরম্যাট হলে সমস্যা নাই।
Tags:
ইন্টার্নিশিপ টিপস


