Woven - Knit Fabrics কেনার মার্কেটের ঠিকানা জেনে রাখুন | Fabrics Market

ওভেন ফেব্রিক বায়ারের স্যাম্পল সাবমিট  করতে অনেকেই সদর ঘাট থেকে কাপড় কেনেন যার যার কনস্ট্রাকশন ঠিক মতো মেলে না , সুসম্পর্কের কারনে অনেকে এটা সাবমিট করতে পারেন । 




মুলত যেটা করনীয় আপনি সদরঘাট বা ইসলামপুর থেকে যদি পারেন কিনলেন  তা না হয় আপনি নরসিংদী মাধবদী থেকে একচুয়াল গ্রে ফেব্রিক কিনে আপনি যে কোন ওভেন ফেব্রিকের সাপ্লাইয়ার এর QC এর সাথে হাত করে তাকে তাদের প্যাডে সোয়াচ লাগিয়ে স্যাম্পল ডাইং করিয়ে নিতে পারেন ।  এর চেয়ে আর সহজ উপায় আর হতে পারে না ।  এর জন্য আপনি কিছু QC এর নাম্বার জরুরী প্রয়োজনে ফোনে রেখে দিতে পারেন । 


১. ইসলামপুরের বিক্রমপুর সুপার মার্কেট দোতলায় পকেটিং টিসি পাওয়া যাবে । 

২. গুলশনারা সিটি নবাববাড়ি গ্রে ফেব্রিক, ডেনিম পাবেন এখনে । 

৩. টুংগীর আশরাফ সেতু সুপার মার্কেটে গ্রে ফেব্রিক + ডাইং করা ফেব্রিক । 

৪. মাধবদীর রাইন ওকে মার্কেট এটা ওভেন ডাইং ফেক্টরির ভেতরে অন্যতম সেরা মার্কেট  ।  এটা মাধবদী পুরাতন বাস স্টেন্ড এর সাথেই ।  ৫ হাজারের মতো দোকান আছে এখানে ২ তলায় দুই সাটারে এক দোকান করে প্রচুর ।  মাধবদীর প্রায় সব ফেক্টরির দোকান আছে এখানে । 

 এখানে  মুলত দালালদের দৌরত্য বেশি এরা ফেক্টরির কাছ থেকে আপনাকে ফেব্রিক কিনে দিবে মুলত গ্রে ফেব্রিকের প্রাইস থেকে ২ টাকা ১ টাকা করে কমিশন নেয় । তবে আপনার ফেক্টরির নিজস্ব দোকান পরিচিত থাকলে সরাসরি টেক্সটাইল মিল থেকে কাপড় কেনা যাবে ।  ফেক্টরি থেকে কিনলে আপনি এক লটের ফেব্রিক পাবেন  দালালদের কাছ থেকে কিনলে এরা এই ফেক্টরির ৫০০০ অন্যটার ৫০০০ দিবে যার ফলে হবে সেডিং । 

এখনে ফেব্রিকের মুল কস্ট সেইম কিন্ত কেও যদি দাম কম দেয় আপনার বুঝতে হবে এর ভেতরে ২-৪ টা সুতা কম আছে । 
১০৪×৫৮/২০×২০ টুইল 
১০৮×৫৮/২০×২০ টুইল 

১০৮×৫৮/২০×২০ টুইল ৮৫ টাকা   হলেও টাকা কম নিবে কিন্ত আপনকে ৪ সুতা প্রতি ইঞ্চিতে কন দিবে ।   এই কারনে ফেব্রিক কেনার সময় আপনি কাউন্টিং গ্লাস নিবেন এবং ৪-৫ থান খুলে চেক দিবেন কোয়ালিটি। 
৫.

নীটের জন্য আপনি কোনাবাড়ির, কাসিমপুর রোড জেলখানার উল্টাদিকের গলিতে  নতুন বাজারের ফেব্রিক মার্কেটে ।  আপনি স্যাম্পলের জন্য ফেব্রিক সর্ট কোয়ানটিটির জন্য ফেব্রিক কিনতে পারেন ।  যাবার সময় সোয়াচ নিয়ে যাবেন ।  এখানে কাপড় কেনার অনেক দোকান আছে । 

অথবা কিনতে পারেন নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট।

আপনাদের পরিচিত এমন কেও থাকলে প্লেইস থাকলে এড্রেস কমেন্টস করেন আমরা পোস্টের সাথে এড করে দিচ্ছি ।
Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

3 মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন