CPB Recipe To Jigger Recipe তে কনভার্ট করার নিয়ম

সিপিবি রেসিপি টু জিগার রেসেপি

জিগার ডাইং হচ্ছে এক্সোস্ট মেথোডে ডাইং তাই আমাদের ফেব্রিক কে ওয়েটে কনভার্ট করে নিতে হয় যেহেতু ওভেন ফেব্রিক নীটের মতো ফ্লেক্সিবল না তাই একে  স্কেলে ওয়েট করা যায় না একে কন্সট্রাকশন থেকে ওয়েট করা লাগে ।  কন্সট্রাকশন থেকে ওয়েট বের করার জন্য এর GSM, GLM, Width লাগবে তবে এর এপ্রোক্স ওয়েট বের করা যাবে ।

ওভেন ফেব্রিকের কন্সট্রাকশন থেকে GSM/ GLM বের করার উপায় নিন্মে দেয়া হলোঃ
ওভেন কাপড় এর GSM / Gram per Squire Meter বের করার নিয়ম:

(EPI+PPI)/ (Warp Ne+Weft Ne)
= Result X 50
= যা বের হবে তা ওভেন কাপড় এর GSM

GLM / Gram Per Linier Meter  এক মিটার কাপড় এর ওজন বের করার নিয়মঃ
= GSM X কাপড় এর width
= result / 39.37
= রেজাল্ট হবে কাপড় এর GLM

Note
এখানে কাপড় এর ডায়া ভেরিয়েবল লায়ক্রা হলে ৫৪ বসাতে হবে ১০০% কটন হলে ৫৮ বা Width মেপে বসাতে হবে ।

কাপড় ডাইং এর জন্য ডাইলিকার ক্যাল্কুলেশন :
ফেব্রিক ওয়েট=
=GLM X কাপড় এর পরিমান  / 1000
= উত্তরে  যা বেরুবে তা হলো ফেব্রিক ওয়েট।

নোটঃ ফেব্রিক  এর জিএলএম বা এক মিটারে ওজন কে তার কোয়ানটিটেটি দিয়ে গুন করলে ফেব্রিক গ্রামে চলে আসবে যা পরে  ১০০০ দিয়ে ভাগ করলে ফেব্রিক ওয়েট কেজিতে নিয়ে আসবে ।  এখন ফেব্রিক ওয়েট বের করা হয়ে গেলে এখন CPB এর জন্য করা ল্যাবডিপ এর রেসিপি নিতে হবে যার একট নিচে দেয়া হয়েছে এবং এবং একটি ডাইজের কেল্কুলেশন করে দেখানো হবে ।

Lab Recipe : ( For CPB )
Nova Yellow NP - 1.2 gpl
Nova Red EC3B - 1 gpl
Nova Blue EC - 0.8 gpl
NaOH 36°B -5 gpl

সাধারণত ওভেন ডাইং  সিপিবি বা প্যাড স্টিম এর জন্য ল্যাব ডিপ করতে হয় যার নিয়ম হচ্ছে gpl মানে গ্রাম পার লিটার ।  আর যখন জিগারে ডাইং করা হয় এর জন্য gpl থেকে (%) এর কনভার্ট করতে হয়  জিগারে  এক্সোজস্ট মেথোডে ডাইং করা হয় ।

সিপিবি থেকে  জিগারের রেসিপি (কন্টিনিউয়াস থেকে এক্সোস্ট )কনভার্ট করার নিয়মঃ
ডাইজ কোয়ানটিটি =
= CPB gpl /10
= Result × Fabric Weight × ℅
= Result × 1000
= Total Color
= Total Color × ( Pick Up ) × %
= Dyes Quantity

যেমন একটি ক্যাল্কুলেশন করে দেখাইঃ

জিগারে উপরের রেসিপি থেকে ডাইজ নেয়া হলে

Nova Yellow NP - 1.2 gpl  এর কি পরিমান ডাইজ লাগবে তা বের করতে হলে এর ক্যাল্কুলেশন বের করি
এখানে ধরে নিলাম ৩০ মিটার ফেব্রিক ডাইং হবে যার ওয়েট আসলো ৮ কেজি, এক্সোস্ট মেথোডে ডাইং হয় % অনুযায়ী মানে ফেব্রিকের ওয়েট এর % ধরে কালার দিতে হয় ।  তবে সিপিবি থেকে জিগারে নিতে হলে টোটাল যে কালার আসে ডাইং এর রেসিপি অনুযায়ী  তাকে আপনার সুবিধা অনুযায়ী  ৫০%-৮০% পর্যন্ত  কার দিয়ে ডাইং করা হয় ।  তবে নিয়ম হচ্ছে  ইয়োলো নেভি যা দেয়া হবে তার চেয়ে ৫% কমিয়ে টোটাল রেসিপি করা হয়।  যেমন  যা কালার আসে  ইয়োলো  ৭০% রেড ৬০% এবং ব্লু ৭০% দিয়ে ডাইং শুরু করা হয় পরর বাকি এমাউন্ট এডিশন আকারে দেয়া হয় ।

Dyes Amount For CPB= 1.2 /10
= 0.12
= 0.12 × 8 × ℅
= 0.0096
= 0.0096 × 1000
= 9.6 gm  ( total Color )
= 9.6 × 60%
= 0.576 gram ( ডাইজ দিয়ে ডাইং শুরু হয় )


Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন