Higg index নি‌য়ে কিছু কথা

Higg index নি‌য়ে কিছু কথাঃ

Higg Index নিয়ে আমরা প্রায়ই এখন কম বেশি অনেক কথা শুনি, অনেকেরই Higg index নিয়ে অনেক কৌতুহল আছে। আজ Higg FEM 3.O নিয়ে কিছু বিষয় আলোচনা করতে ট্রাই করব, যাতে আপনারা এই বিষয় সম্পর্কে জান‌তে পা‌রেন ।




Higg এর উৎপত্তি :

২০০৯ সালে পেন্টাগোনিয়া এবং ওয়ালমার্ট প্রথম উপলব্ধি করতে থাকলো যে, ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে কোন কিছু করতে পারলেই সেই উন্নয়ন হয় দীর্ঘস্থায়ী এবং টেকসই। যাতে কোন পাশ বা ফেল থাকবে না। অডিট হলে সবার একটা ধারণা থাকে এটা পাশ বা ফেল, কিন্ত Higg হবে এমন একটা প্লাটফর্ম যেখানে থাকবে নিজ বাস্তব অবস্থা এবং এই অবস্থা হতে ক্রমান্নয়ে উন্নয়ন ঘটাবে এবং সাসটেনিবিলিটির ধারাবাহিক চর্চা করবে। দুইটি ব্যান্ড প্রথমে তার উপলব্ধি অন্যান্যদের মধ্যে আলোচনার করে যার মাধ্যমে অন্য সকল ব্যান্ড একসাথে সংঘটিত হয়ে SAC (Sustainable Apparel Coalition ) তৈরী করেন এবং যাত্রা শুরু করেন। ইতিমধ্যে ২০০ এর অধিক ব্যান্ড, রিটেইলার,ম্যানুফেকচারার এবং NGO , Governmentও এর সাথে জড়িত আছেন। SAC এর ভিশন হচ্ছে Apparel, Footwear এবং Textile হতে অপ্রয়োজনীয় বা পরিবেশের ক্ষতি করে এমন উপাদানসমূহ কমানো, যার সাথে মানুষ এবং জী‌বের সম্পর্ক রয়েছে।




Higg এর নামের ইতিহাস :

২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত একটা কোয়ালেশন তৈরী হয় এবং প্রথম Higg index 1.0 guideline তৈরী করেন। কিন্তু এটার নামকরন নিয়ে SAC এর Executive Director Mr. Jason Kibbey চিন্তিত ছিলেন। ২০১২ সালে Dr. Peter Ware Higg এক অসামান্য কৃতিত্বের জন্যে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কৃত হবেন বলে শোনা যাচ্ছিল, যি‌নি ভাসমান উপাদান কনাকে পূর্ণরুপ সূত্রের ব্যাখ্যা প্রধান করেন। এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে Mr. Jason Kibbey এর নামকরন করেন Higg এবং Index যোগ করেন যাকে তিনি এক মাত্রা বা Score হিসাবে ব্যাখ্যা করেন। তারপর থেকে ইহা Higg index নামে পরিচিত হয়। দুইটি ভাগে পুরো Higg index কে ব্যাখ্যা করা হয়, যার জন্য দুইটি মডিউল তৈরী করা হয়। একটি হচ্ছে ফেসিলিটি এনভারমেন্ট মডিউল এবং অন্যটি হচ্ছে ফেসিলিটি সোস্যাল মডিউল। আজ এনভারমেন্টাল মডিউল নিয়ে কথা বল‌ছি।

Higg FEM 3.O কি ?

কোন প্রতিষ্ঠানের বা value added supply chain এনভারমেন্টাল উন্নয়নের জন্য এটি হচ্ছে ১টি স্ট্যান্ডার্ড। যাতে মোট ৭টি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এগুলো হচ্ছে –

১. এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম,
২. এনার্জি ও গ্রীণ হাউজ গ্যাস,
৩. পানির ব্যবহার,
৪. পানির বর্জ্য,
৫. বায়ু নিঃসরণ,
৬. বর্জ্য ব্যবস্থাপনা এবং
৭. ক্যামিকেল ব্যবস্থাপনা।

FEM 3.O এর Structure অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। যথা-

ধারাবাহিক উন্নয়ন অধ্যায়ে আছে– এনার্জি, পানির ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা।

দূষণ সীমাবদ্ধের অধ্যায়ের মধ্যে আছে– পানির বর্জ্য এবং বায়ু নি:সরণ ।

ব্যবস্থাপনা অধ্যায়ের মধ্যে আছে -এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম এবং ক্যামিকেল ম্যানেজমেন্ট।

১: ধারাবাহিক উন্নয়নের অধ্যায় – এক্ষেত্রে প্রথমে ভালভাবে ভাবতে হবে আপনার এনার্জি, পানি এবং বর্জ্যের উৎসগুলো কি কি, কোন কোন প্রধান যন্ত্রপাতির জন্য সর্বোচ্চ ব্যবহার করা হয়, আপনার বেজলাইন স্কোর, এটি কমানোর টার্গেট এবং বিস্তারিত কমানোর প্লান, কি পরিমাণ কমানো হয়েছে এবং প্রধান প্রতিবন্ধকতাগুলো কি কি।

২: দূষণ সীমার মধ্যে থাকবে প্রধান উৎস এবং তার পরিমাণ আপনার দূষণের মাত্রা এবং এর সীমার কত, কি করলে মাত্রা কমবে এবং প্রধান ক্ষেত্রগুলো কি কি ।

৩: ম্যানেজমেন্ট অধ্যায়ে থাকছে উক্ত বিষয়ে সকল স্টাফ ভালভাবে জানে কিনা,প্র য়োজনীয় আইন কানুন, দীর্ঘ ও স্বল্পমেয়াদি গোল, ম্যানেজমেন্টের করণীয় কি এবং বাস্তবিকভাবে দেখানো হচ্ছে কিনা ইত্যাদি।
আজ এ পর্যন্ত, আশাক‌রি higg index সম্প‌র্কে আপনারা কিছুটা হ‌লেও ধারনা পে‌য়ে‌ছেন। 


higg index বাস্তবায়ন কৌশল:

এনভারমেন্টাল ম্যানেজমেন্ট সিষ্টেম :

যার আধিভুক্ত এনার্জি / গ্রীণ হাউজ গ্যাস নি:সরণ :

এই সেকশন এ শক্তি সম্পর্কিত সকল বিষয় আসবে, যেমনত এনার্জির উৎস গুলো কি কি, এগুলো কি মনিটরিং করা হয় কিনা, কোন কোন যন্ত্রপাতি বেশি বেশি এনার্জি গ্রহণ করে, এনার্জির বেজলাইন কত, এনার্জি কমানোর জন্য কি ধরনের লক্ষ্য এবং কিভাবে তা কমানোর প্লান করা হয়েছে ইত্যাদি।

পানির ব্যবহার :

পানির ব্যবহার সম্পর্কে বিশ্লেষণ করার আগে আপনাকে Applicability Test এর মাধ্যমে আপনার ফেসিলিটির পানির স্তরের অবস্থান দেখে নিতে হবে এবং আপনি কি পরিমাণ পানি ব্যবহার করেন তা অন্তর্ভূক্ত হবে। যদি কোন ফেসিলিটিতে প্রতিদিন ৩৫ কিউবিক মিটার এর কম পানি ব্যবহার করা হয় তাহলে সেই সেকশন পুরণ করতে হবেনা। তবে ৩৫ কিউবিক মিটার এর বেশি ব্যবহার করা হলে তা পুরণ করতে হবে। এই সেকশনের উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে পানির সকল উৎস এবং কি পরিমাণ ব্যবহার হয়, প্রধান প্রধান মেশিন/প্রসেস যেখানে সর্বোচ্চ পানি ব্যবহার হয়, পানির ব্যবহারের বেজলাইন কত এবং কমানোর টার্গেট, কিভাবে তা কমাবেন ইত্যাদি।

বায়ু নি:সরণ :

এই সেকশনে টেকনিক্যাল প্রশ্ন অনেক বেশি, তবে সব কিছুর উপর সম্পূর্ণ ধারণা পাওয়ার পর উত্তর দেয়া জরুরী। যেমন –নি:সরণ দূষণের মাত্রা জানা, কোন কোন উৎস হতে দূষণ নি:সরিত হয়, দূষণ কমানোর জন্য কোন ব্যবস্থা নেয়া আছে কিনা ইত্যা‌দি।

বর্জ্য ব্যবস্থাপনা :

বর্জ্য নিয়ে Higg বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হয় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। যেমন- Hazardous/ Non-Hazardous waste tracking হয় কিনা, Open Burning করানো হয় কিনা, কমানোর টার্গেট কি এবং কিভাবে তা কমাবেন, বেজলাইন কত ইত্যাদি।

ক্যামিকেল ম্যানেজমেন্ট :

ক্যামিকেল ম্যানেজমেন্ট হচ্ছে একটি বিস্তারিত সেকশন যেখানে অনেক প্রশ্নের মাধ্যমে ক্যামিকেল সংক্রান্ত সব তথ্য জানার চেষ্টা করা হবে। এর মধ্যে ক্যামিকেল ইনভেন্টরী, সেইফটি ডাটা শীট, ক্যামিকেল হ্যান্ডলিং, RSL/MRSL প্রশিক্ষণ, Chemical Traceability, Chemical Compatibility, Chemical Policy, Emergency Response Plan ইত্যাদি।

পানির বর্জ্য :

পানির বর্জ্য সম্পর্কিত বিষয় আমাদের অনেকের কাছে কিছুটা নতুনভাবে আসছে। যেমনঃ এখানে গৃহপালিত এবং শিল্পকারখানার পানির বর্জ্যর বিষয়ে বিস্তারিত তথ্য নেয়া হবে। Metering, Hazardous waste কিভাবে Disposed করা হয়, কিভাবে Waste Water Test করা হয় ইত্যাদি বিষয়।
সর্বোপরি একটি পরিপূর্ণ Sustainable Resource Management বলতে যা বুঝায় তাই হচ্ছে Higg Index FEM 3.0

সংগৃহীত -Collected
Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন