গার্মেন্টস ষ্টোন ওয়াস | Garments Stone Wash

ষ্টোন ওয়াস

পিউমিক স্টোন কি ঃ

পিউমিক ষ্টোন হচ্ছে আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হওয়া একপ্রকারের ছিদ্রযুক্ত হালকা  চুনাপাথর যা গার্মেন্টস এর ষ্টোন ওয়াসের ক্ষত্রে বহুল ব্যাবহার হয়।
এই ষ্টোনের একটি ক্যারেক্টার হচ্ছে এটা ড্রাই অবস্থায় এটা সফট এবং ব্রিটল কিন্ত ভিজলে এটা শক্ত এবং খসখসে হয়ে ।

 এই স্টোন খুবি হালকা যে এগুলি পানিতে ভেসে থাকতে পারে।

পিউমিক ষ্টোন গুলি ইন্দোনেশিয়া এবং তুরস্ক থেকে আসে , ইন্দোনেশিয়ান ষ্টোন গুলি সাদা হয় আর তুরস্কের ষ্টোন সাদাটে হয়

পিউমিক ষ্টোন গুলি সাধারণত ৩ সাইজের হয়
1) Small (2-3 Cm)
2) Medium  (3-5 Cm)
3) Small (5-7 Cm)

পিউমিক ষ্টোন গুলি সাধারণত  3 বার ব্যাবহার করা যায়।
পিউমিক ষ্টোন গুলি সাধারণত ২২ কেজি ২৫ কেজির বস্তায় আসে আর এর মুল্য কেজি প্রতি ৪০০/- থেকে ৪২৫ /- কেজি।



ব্যাবহারঃ

১.  পিউমিক ষ্টোন গুলি সাধারণত  এসিড ওয়াস, এনজাইম ওয়াস,  ষ্টোন ওয়াসে ব্যাবহার করা হয়।  পিউমিক ষ্টোন  গার্মেন্টস বডিতে ইরেগুলার ফেইডিং ইফেক্টস দেয়।

২. পিউমিক ষ্টোন গার্মেন্টসের সারফেস ব্রাশ এর ভুমিকায় কাজ করে।
এনজাইম ওয়াস জন্য ধরে নিলাম ৬০ কেজির ডেনিম লং প্যান্টের ক্যালকুলেশন সাথে প্রসেস দেখে নিবো


আসুন শুরু করা যাক কিভাবে প্রসেস শুরু হয়


first Step : প্রি ট্রিটমেন্ট -  ডিসাইজিং 

লট ওয়েট ৮০ পিস ৬০ কেজি ডেনিম লং প্যান্ট

১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে ডিসাইজ প্রসেসের জন্য, এখানে ডিসাইজেই মুল করন হচ্ছে ডেনিম ইয়ার্ন ডাইড প্রসেস যেখানে ডেনিম সাইজিং করা থাকে তাই সাইজ পার্টিকেল দূর করার জন্য এই ডিসাইজিং করা হয়।

২. মেশিন রানিং, টেম্পারেচার  60°C

৩. ক্যামিকেল
ডিসাইজিং এজেন্ট  0.6 gpl  324 gm
ডিটারজেন্ট    1 gpl 540 গ্রাম

৪. প্রসেস টাইম   ১৫-২৫ মিনিট

৫. বাথ ড্রেইন করে দিতে হবে ২৫ মিনিট পর।


Second Step :  হট ওয়াস 
১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে হট ওয়াসের জন্য।

২.  60°C  টেম্পারেচারে ৫ মিনিট



Third Step :  ব্লিচ

১.  M:L 1: 8 450 Lt

২. টেম্পারেচার  45°C

৩. ক্যামিকেল
Add   Bleaching Powder 0.6 gm 270 gm
Add Anti Back Staining 0.6 gm 270 gm
Add Acid Enzyme 2 gm 900 gm

টাইম ৪০-৬০ মিনিট এটা নির্ভর করবে সেড এর উপর

৪. এনজাইম ডিয়েক্টিভ করার জন্য টেম্পারেচার  ৯০ °C  টেম্পারেচার তুলে ১ মিনিট রান দিয়ে এনজাইম কিল করতে হবে।

৫. বাথ ড্রেইন

৬. ৩ মিনিট করে ২ টা রিনস ওয়াস দিতে হবে।



Third Step  :

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  7 হারে 420 Liter , Temperature 50-60°C

২. ক্যামিকেল ডোজিং
ক্লোরিন ব্লিচ ( KCI) 10 gpl  4200 gm
Add Soda Ash  5 gpl 2400 গ্ম

পিউমিক ষ্টোন দিতে হবে গার্মেন্টস এর মোট ভলিউম এর অর্ধেক ।

টেম্পারেচার হবে  60°C

৩. টাইম নির্ভর করে সেডের উপর তবে আনুনানিক ১০-১২  মিনিট

৪. বাথ ড্রেইন

৫. ৩ মিনিট করে ২ টা রিনস ওয়াস দিতে হবে।







4th Step  :  NUTRAL ওয়াস

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  9 হারে 540 Liter , Temperature 40°C

২. ক্যামিকেল ডোজিং
sodium HyDro Sulphite 3 gpl 1620 gm

৩. টাইম নির্ভর করে সেডের উপর তবে আনুনানিক  ১০- ১২ মিনিট

৪. বাথ ড্রেইন

৫. ৩ মিনিট করে ১ টা রিনস ওয়াস দিতে হবে।


5th Step  : Softening

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  8 হারে 480 Liter

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ
ক্যাটায়নিক  সফেনার   1.0 Gram / Liter - 480 gm
এসিটিক এসিড   0.6 Gram / Liter - 288 gm
ক্যামিকেল ডোজিং করে রানটাইম  দিতে হবে ৫ মিনিট , নরমাল টেম্পারেচার

৪. ৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।

৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।


Sixth  Step : Hydroextaction 
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম।


Seventh  Step : Dry

গ্যাস ড্রায়ারঃ 
লোড করতে হবে গ্যাস  ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার  ৭৫-৮৫ Degree 

টাইম  ৩৫- ৪০ মিনিট 

টাইম ১০ মিনিট কোল্ড ড্রাই

এখানে কোল্ড ড্রাই করা হয় ফেব্রিক রিলাএক্স এর জন্য আর যেনো টুইস্টিং না হয় তার জন্য


Final  Step:

মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে  বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে।  ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।




Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন