BGMEA (বিজিএমইএ) এর হটলাইন
Call For Any Help: 01730442211
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা, বিশেষ করে নারী শ্রমিকদের অনেকেই কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতনেরও শিকার হচ্ছেন।
শ্রমিকদের অভিযোগ, বিচার পাবেন না ভেবেই তাঁরা কোথাও অভিযোগ করেন না। সেই সঙ্গে চাকরি হারানোর ভয় তো রয়েছেই। অন্যদিকে, বিজিএমইএ বলছে, অভিযোগ পাওয়া মাত্র তারা ব্যবস্থা নিতে প্রস্তুত।
নির্যাতনের শিকার শ্রমিকেরা যেন অভিযোগ জানাতে পারেন, সে জন্যই হটলাইন চালু করে বিজিএমইএ। উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের এসব অভিযোগ সম্পর্কে শুনে সে ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া যায়। তবে শ্রমিক বা শ্রমিক সংগঠনগুলোর মধ্যেই এই বিষয়ে কোনো প্রচার নেই। শ্রমিকদের বেশির ভাগই ২৪ ঘণ্টা চালু থাকা এই হটলাইনের খবর জানেন না। আপনাদের যেকোন সমস্যা জানাতে পারেন BGMEA (বিজিএমইএ) এর হটলাইন নাম্বারে।
Tags:
টেক্সটাইল লেবার ল