ভিসকস-কটন ব্লেন্ডেড ইয়ার্ন | Cotton Viscose Yarn

ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ধর্ম (The properties of viscose-cotton blended yarn):

১)ভিসকস-কটন সুতার শক্তি ১০০% কটন সুতার চেয়ে কম হয়।তাই সি.এস.পি ও কম হয়।

২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ইলংগেশন (Elongation):১০-১২% হয়।

৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার আর্দ্রতা শোষন ক্ষমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী(১০=১৩%)হয়।

৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা ১০০% কটন সুতার চেয়ে বেশী হয়।

৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার রং শোষন ক্ষমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।

৬)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার কাউন্ট সমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।

৭)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার নেপস ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।

৮)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা ১০০% কটন সুতার চেয়ে নরম থাকে।

৯)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার টি.পি.আই ১০০% কটন সুতার চেয়ে কম থাকে।




ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার সুবিধা (Merits of viscose-cotton blended yarn):

১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার উজ্জ্বলতা এবং সফটনেস বেশী থাকে।

২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার রং ধারন ক্ষমতা বেশী হওয়ার অল্প শেড% এ এটি অধিক উজ্জ্বলতা প্রদর্শন করে।

৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার টি.পি.আিই কম থাকার কারনে উৎপাদন খরচ কম হয়।

৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার কাপড় সহজে পরিস্কার করা যায়।

৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা উৎপাদনে সুতা ছেঁড়ার হার কম।





ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার অসুবিধাসমূহ (Demerits of viscose-cotton blended yarn):

১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার শক্তি কম হয়।

২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার সংকোচনশীলতা বেশী।

৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় শুকাতে বেশী সময় লাগে।

৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার প্রসারন ক্ষমতা কম থাকে।

৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরিী কাপড়ে সহজেই ভাঁজ পড়ে।



ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ব্যবহার (The uses of viscose-cotton blended yarn):

১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় দরজা জানালার পর্দাতে ব্যবহার হয়।

২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় বেবী ওয়্যার হিসেবে ব্যবহার করা হয়।

৩) সাধারনত কমদামি ওভেন কাপড় তৈরীতে এই সুতা ব্যবহার করা হয়।

৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা সোফা কভারিং,সিট কভারিং এর কাপড় তৈরীতে ব্যবহার করা হয়।

৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা ফির্নিশিং ক্লথ, ডেকোরেটর ক্লথ এবং পাইল ফেব্রিক্স তৈরীতে ব্যবহার হয়।

Mazadul Hasan Shishir

Mazedul Hasan ( Shishir ) lives in New York , United Stares of America and have been working in Textile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.If you have any question about me then you can pass it up to me at#Email: Mazadulhasan@yahoo.com.

1 মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন